ঢাকা ০৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

কর্তৃত্ত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ত্ববাদী চর্চা বহাল আছে : ড. ইফতেখারুজ্জামান।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের ( টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, কর্তৃত্ত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ত্ববাদী চর্চা এখনো  বহাল আছে।  আইন শৃংখলা বাহিনীর হেফাজতে মৃত্যু, অবৈধ লেনদেন,ঘুষ,গ্রেফতার এমনকি জামিন বানিজ্যও বহাল রয়েছে। এসব দিকে নজর রেখেই গণমাধ্যমকর্মীদের স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং দলীয় দৃষ্টিকনের উর্ধেব থেকে রিপোর্ট প্রকাশ করা উচিত। আজ ২৪ আগষ্ট আভা সেন্টারে খুলনায় গণমাধ্যমকর্মীদের ” ইলেকশন রিপোর্টং বিষয়ক প্রশিক্ষণ ” শীর্ষক দিন ব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠানে অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনায় কর্মরত ৩০ জন গণমাধ্যমকর্মী এই প্রশিক্ষনে অংশ গ্রহণ করেন। ড. ইফতেখারুজ্জামান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণমাধ্যমকর্মীদের বেশ কয়েকটি দিকে নজর রাখা উচিত। এর মধ্যে সমান প্রতিযোগীতার ক্ষেত্রটি নিশ্চিত হচ্ছে কিনা, নির্বাচন কমিশন, প্রশাসন, আইন শৃংখলা বাহিনী এমনকি রাজনৈতিক দল গুলোর লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক আছে কিনা ইত্যাদি পর্যবেক্ষনে রাখা জরুরি। তিনি বলেন, বিগত কর্তৃত্ত্ববাদী সরকার আমলের সর্বশেষ তিনটি নির্বাচনের ধারাবাহিকতা এখোনো বহাল আছে কিনা সেটি মাঠ পর্যায়ের সাংবাদিকেরই দেখার দায়িত্ব। সে ক্ষেত্রে পেশাদারির পরিচয়ে রিপোর্টিং করা উচিত, কোন প্রকার দলীয় দৃষ্টিকোন থেকে নয়। এছাড়া নির্বাচন পর্যবেক্ষকদের এবং গণমাধ্যমকর্মীদের ভুমিকা ও নজরে রাখতে হবে পেশাদার সাংবাদিকদের। অতিতের ন্যায় যাতে দলীয় দৃষ্টিকোন থেকে পর্যবেক্ষক নিযোগ না হয় বা সাংবাদিকদের নামে নির্বাচনী কাজে হস্তক্ষেপ কেউ করছে কিনা, সেটিও পেশাদার সাংবাদিকদের নজরে রাখার আহবান জানান টিআইবির নির্বাহী পরিচালক। তিনি আরো বলেন সাংবাদিকদের মনে রাখতে হবে আগামী নির্বাচনে কিন্তু ৫ আগষ্টের পরাজিত শক্তি বসে থাকবে না। রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের মধ্য দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত  হচ্ছে কিনা, সেটিও সাংবাদিকদের নজরে রাখতে হবে। প্রশিক্ষনটি সমন্বয় করেন টিআইবির ডেপুটি  কো- অর্ডিনেটর জাফর সাদিক এবং সহায়তা ছিলেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনের অ্যাসিট্যান্ট কো- অর্ডিনেটর সাইমুন মৌসুমী বৃষ্টি, রিসোর্স পারসন হিসেবে ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, নির্বাচন সংস্কার কমিশনের সদস্য জেসমিন তুলি, টিআইবির আউটরিচ অ্যান্ড কমিনিউকেশনের ডিরেক্টর মোহাম্মাদ তৌহিদুল ইসলাম এবং ফ্রিলান্স ডাটা জার্নালিস্ট অ্যান্ড অ্যাডুকেটর মুহাম্মাদ ইমরান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কর্তৃত্ত্ববাদীদের পতন হলেও কর্তৃত্ত্ববাদী চর্চা বহাল আছে : ড. ইফতেখারুজ্জামান।

আপডেট সময় : ০৩:০৭:০০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫