ঢাকা ০৮:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ

আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫ ১৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহিদুল ইসলাম ফরহাদ 

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

“গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি” স্লোগান কে সামনে রেখে সাম্প্রতিক সময়ে পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগষ্ট) সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর মক্কা মডেল মাদ্রাসা প্রঙ্গণে  এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শিশু-কিশোরদের হাতে চারা তুলে দিয়ে তাদের মধ্যে প্রকৃতিপ্রেম ও পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমের কোনো বিকল্প নেই। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়তে প্রত্যেকেরই গাছ লাগানো উচিত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, “গাছ ছাড়া পৃথিবী মরুভূমি, বৃক্ষরোপণেই সবুজ ভূমি।” তাই শুধু গাছ লাগানোই নয়, এর সঠিক পরিচর্যার দিকেও সবাইকে গুরুত্ব দিতে হবে।

এই কর্মসূচিতে শতাধিক ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীরা উচ্ছ্বাসের সঙ্গে চারাগুলো গ্রহণ করে এবং নিয়মিত যত্ন নেয়ার অঙ্গীকার ব্যক্ত করে।

এ সময় প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মোঃ ইনজামাম উল হক,

এছাড়াও উপস্থিত ছিলেন আন নাসিহা ফাউন্ডেশনেরর সম্মানিত প্রতিষ্ঠাতা ট্রাষ্টী, বাংলাদেশ সূপ্রীম কোর্ট ও চাঁপাইনবাবগঞ্জ জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ মোঃ নূরে আলম সিদ্দিকী (আসাদ), আন নাসিহা ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, মক্কা মডেল মাদ্রাসার প্রধান শিক্ষক মাও আব্দুল কাদের সহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আন নাসিহা ফাউন্ডেশন এর উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৫৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫