ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

নানা আয়োজনে কুয়েটের বর্ষপুর্তি উদযাপন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ রবিউল হোসেন খান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ২২তম বর্ষপুতি উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের মধ্যে ছিল প্রীতি সমাবেশ, জাতীয় পতাকা উত্তোলন, বিশ্ববিদ্যালয় দিবসের উদ্ধোধন, আনন্দ শোভাযাত্রা, অডিটোরিয়ামে ” কুয়েটের অর্জন, অতিত, বর্তমান ও ভবিষ্যৎ ” বিষয়ে প্রেজেন্টেশন, আলোচনা সভা, বৃক্ষরোপন, মাছের পোনা অবমুক্ত করন, দর্শনার্থীদের জন্য বিভিন্ন বিভাগের ল্যাব সমুহ উম্মুক্ত করন সহ বিভিন্ন অনুষ্ঠান। সকালে প্রশাসনিক ভবন চত্বরে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্ধোধনকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.  মোঃ মাকসুদ হেলালী বলেন, কুয়েটের সন্মান রক্ষা, এর বিকাশ ও ঐতিহ্য ধরে রাখতে হবে। কুয়েট বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ। এজন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকতা, কর্মচারী, শিক্ষার্থী সহ সকলের অসীম অবদান। এই অবদানকে সন্মান এবং শ্রদ্ধা করে আমরা আরো এগিয়ে যাবো এবং দেশ ও দশের সেবায়  নিয়োজিত থাকবো। তিনি আরো বলেন এটি বিশ্ববিদ্যালয়ে রুপান্তর হওয়ার পরে জ্ঞান, উচ্চ শিক্ষা, গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বের রোল মডেল হয়ে উঠেছে। বাংলাদেশর মধ্যে কুয়েট একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়। আমরা গর্বের সাথে বলতে পারি, আমাদের অনেক অ্যালামনাই বিভিন্ন  জায়গায় দক্ষতার সাক্ষর রেখে চলেছেন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কাছে আমরা মাথা উঁচু করে দাড়াতে চাই। উদ্ধোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ( অব:) বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার সৈয়দ মাহবুবুর রহমান। এতে স্বাগত বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড.  রফিকুল ইসলাম। এসময় কুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইন্সটিটিউটের পরিচালক, রেজিস্ট্রার, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগন, পরিচালক, হল প্রভোস্টগন, দপ্তর ও শাখা প্রধানগন, কর্মকর্তা – কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য এই প্রতিষ্ঠানটি ১৯৬৭ সালে খুলনা ইঞ্জিনিয়ারিং কলেজ, ১৯৮৬ সালে বাংলাদেশ ইন্সটিটিউট অব টেকনোলজি ( বিআইটি) এবং ১ সেপ্টেম্বর ২০০৬ সালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ( কুয়েট) হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। এ বিশ্ববিদ্যালয় হিসেবে ২২তম বর্ষ উদযাপন করছে কুয়েটে। বিকালে শিক্ষক, কর্মকর্তা বনাম ছাত্রদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, বাদ আছর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল ও সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নানা আয়োজনে কুয়েটের বর্ষপুর্তি উদযাপন।

আপডেট সময় : ০৪:১২:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫