ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩

সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর থেকে শিমুল তালুকদার

ফরিদপুরের সদরপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (০৩সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলা বিএনপি ও অংগসংগঠনের আয়োজনে উপজেলা প্রশাসন চত্বর থেকে জাতীয়িতাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের নেতৃত্বে র‍্যালীটি শুরু হয়ে সদরপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কৃষ্ণপুরের মোড়ে গিয়ে শেষ হয় । র‍্যালীতে উপজেলার বিএনপি ও অংগসংঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন, ও ব্যান্ড পার্টি সহ অংশগ্রহন করেন৷

র‍্যালী শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সাধারন সম্পাদক শহীদুল ইসলাম বাবুল বলেন, ৪৭ বছরে বিএনপি নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে, কোন ষড়যন্ত্রের কাছে জাতীয়তাবাদী শক্তি মাথা নত করে নাই, আগামীতেও কোন ষড়যন্ত্রের কাছে বিএনপি মাথা নত করবে না৷ বর্তমান সরকার ঘোষিত আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে । নির্বাচন বানচালের যেকোন ষড়যন্ত্র মোকাবেলা করতে জাতীয়তাবাদী শক্তি প্রস্তুত রয়েছে। তিনি আরো বলেন বিএনপি জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করে আসছে।প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় কাজ করার আহ্বান জানান তিনি।

র‍্যালীতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুতজ্জামান বদু, সদস্যসচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, সাবেক সভাপতি গোলাম রব্বানী, সাবেক সভাপতি মোকলেকুর রহমান, যুগ্ম আহবায়ক আবু সাঈদ,সহ বিএনপি ও বিভিন্ন অংগসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মীরা অংশগ্রহন করেন।

শিমুল তালুকদার
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালী অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫