ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কানাইপুরে সাবেক ইউপি সদস্যের পরিবারের বিরুদ্ধে ফেক আইডি খুলে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ কুড়িগ্রামে ধারালো অস্ত্রের হামলায় ৫ জন আহত, ৪ জন গ্রেপ্তার শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ, কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য   ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম 

স্টাফ রিপোর্টার (নওগাঁ) 

নওগাঁর পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে নানা কর্মসূচিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের  ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের  আয়োজনে নজিপুর  পাবলিক মাঠ থেকে বর্ণাঢ্য বিজয় র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

বিজয় র‌্যালি শেষে পাবলিক মাঠে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  কেন্দ্রীয় বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও ৪৭ নওগাঁ -২ আসনের সাবেক সংসদ সদস্য মো.সামসুজ্জোহা খান জোহা, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন  নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলি।

উপজেলা বিএনপির  সভাপতি মো.মোকসেদুল হক সিরি’র সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক  নূর ই আলম মিঠু এবং খাইরুল আলম গোল্ডেন। উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক  আব্দুল্লাহ আল ফারুকের এর সঞ্চালনায়  এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো.নজরুল ইসলাম ও মো.রমজান আলী সরদার,পৌর বিএনপির সভাপতি মো.মামুন হোসেন,সাধারণ সম্পাদক বায়েজিদ রায়হান শাহীন,সাংগঠনিক সম্পাদক এ.জেড মিজান ও মো.আব্দুল্লাহ আল মাসুম।

এ সময় আরও উপস্থিত ছিলেন,  উপজেলা মহিলা দলের সভানেত্রী ও সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান মরিয়ম বেগম শেফা,নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.হাবিবুর রহমান মিন্টু,  শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, সম্পাদক সাগর হোসেন,  উপজেলা ও পৌর  বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। উক্ত আলোচনা সভায় বক্তারা দলের গৌরবময়,ইতিহাস ঐতিহ্য, সংগ্রাম সাফল্য ও বিগত ১৭ বছরের নির্যাতন কথা বলেন ।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পত্নীতলায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আপডেট সময় : ০৬:৪৩:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫