সংবাদ শিরোনাম ::
সব কথা বলতে নেই”
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৭:৫৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ২২০ বার পড়া হয়েছে

লেখক ও কবি ফজর আলী- গেরদা
সব কথা সব জায়গাতে
বলা যায় না ভাই,
সত্য কথা বলতে গেলে
অভিমান বাড়ে তাই।
চোরকে চোর বলতে পারি,
নেশাখোরকে নয়,
নেশাখোরকে নেশাখোর
বললে বড়ই বিপদ পোহাতে হয়।
কারণ, তার দল যে এখন
বিজয় হয়েছে ভারী,
ডাকলে তবে সহজেই সে
পেয়ে যাবে দেশ।
একটা বিড়ি দিলেই তাকে
করাতে পারবা কাজ,
বিড়ির পরে বিড়ি পেলে
ফিরবে না তার লাজ।
একটা বিড়ি চার–পাঁচ জনে
মনের সুখে টানা টানি করে
এক গ্লাসে হয় না খাওয়া,
পান করবে তা পরে।
চুপ করে তো থাকা যায় না,
কলম চলে আগে,
কলম তবে ভেঙে দিবে
যদি পায় সে বাগে!
তবু ও চলবে কলম
অন্যায়ের বিরুদ্ধে রুখে
দিবে চুন কালি মেখে
সব নেশাখোর মহাজনদের মুখে।


























