ঢাকা ০২:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে ঘরে রাখা বোমার বিস্ফোরণে উড়ে গেল টিনের চাল আতঙ্কে এলাকাবাসী হাতীর সাথে ধাক্কা লেগে অটোরিকশা উল্টে গিয়ে শিশু নিহত পরিত্যক্ত নবজাতক ও মায়ের পাশে প্রশাসন, চিকিৎসার সব দায়িত্ব নিল সরকার শিবচরে ৪০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের প্রভাবে অতিষ্ঠ মানুষের জনজীবন ও মানসিক চাপ বৃদ্ধি খাল খননে টাকা সাশ্রয়: পিআইও নুরুন্নাহারের স্বচ্ছতা ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ফরিদপুরের ৬ ফিলিং স্টেশনে বিএসটিআইর বিশেষ নজরদারি অভিযান, জ্বালানির পরিমাপ সঠিক রাজবাড়ীতে র‍্যাবের অভিযানে ৫ আগ্নেয়াস্ত্র উদ্ধার, অস্ত্রধারী ৫ জন গ্রেপ্তার ফরিদপুর সদর উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত নগরকান্দার রামনগর ইউনিয়ন এ বিনামূল্যে ছানি রোগী বাছাই ও ফ্রি অপারেশন কার্যক্রম, চিকিৎসা পেলেন শত শত রোগী

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে মোটরসাইকেল শোডাউন ও আলোচনা সভা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব

জেলা প্রতিনিধি রাজশাহী 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  রাজশাহীর দুর্গাপুর উপজেলার নওপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আলোচনা সভায় যোগ দেওয়ার জন্য দুর্গাপুর উপজেলা চত্বর থেকে নেতাকর্মীরা একটি বিশাল মোটরসাইকেল শোডাউন করে আলোচনা সভায় উপস্থিত হন। মোটরসাইকেল শোডাউনে নেতাকর্মীরা তারেক রহমান ও খালেদা জিয়ার নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে দুর্গাপুর উপজেলার শ্যামপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজী আবুল কাশেম।

আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আবু বকর সিদ্দিক। মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাংলাদেশ নির্বাচন কমিশন ইতোমধ্যে জানিয়ে দিয়েছে, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সে ক্ষেত্রে বাংলাদেশে পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া, বাংলাদেশের জনগণ এ ধরনের নির্বাচন পদ্ধতি মেনে নেবে না।”

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক মাঈনুল ইসলাম রনজু সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও কর্মীরা।

অনুষ্ঠানে বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাস, চলমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামের রূপরেখা নিয়ে আলোচনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুর্গাপুরে মোটরসাইকেল শোডাউন ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:১২:২৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫