ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাসুল (স.)-এর আদর্শ অনুসরণই শ্রমিক মুক্তির সোপান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫ ১৫২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে : 

শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তাঁর মজুরি দিয়ে দাও- বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ (স.) এর এই নির্দেশিত উক্তির মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার কথা ফুটে ওঠে। পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজ ৮ আগস্ট সোমবার, ১৪ রবিউল আউয়াল বিকাল ৪টায় বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী  ইউনিয়ন রেজি. নং- বি-২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে কর্ণফুলী নতুন ব্রীজ পুরাতন টোল প্লাজা চত্বরে সংগঠনের সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা এম. নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন মাঝির সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরঘাট নৌ-থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, মহানবী হজরত মুহম্মদ (সা.) এর জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো ‘আইয়ামে জাহেলিয়াত’র যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-কে দুনিয়ায় প্রেরণ করেন। তিনি আরও বলেন, নৌ-পথে কোন ধরণের কোন চুরি, ডাকাতি, রাহাজানি, চাঁদাবাজি সহ্য করা হবে না।

সভাপতির বক্তব্যে এম. নুরুল হুদা চৌধুরী বলেন, মাথার ঘাম পায়ে ফেলে যারা রাত দিন পরিশ্রম করে সমাজ, রাষ্ট্র তথা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাদের মধ্যে অন্যতম হলো শ্রমিক সমাজ। মহানবী হজরত মুহম্মদ (সা.) এর আদর্শ অনুসরণ করে শ্রমিক সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করে তাহলে কোন শক্তিই তাদেরকে রুখতে পারবে না।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ পরিদর্শক মো. আলিম, চট্টগ্রাম লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নির্বাহী সদস্য জিয়াউর রহমান মাষ্টার, ইঞ্জিনিয়ার মিঠু সর্দার ড্রাইভার, ইঞ্জিনিয়ার মো. হাসান।

আরও বক্তব্য রাখেন  বাংলাদেশ নৌ-যান শ্রমিক ও কর্মচারী  ইউনিয়ন রেজি. নং- বি-২১৪৮ চট্টগ্রাম জেলা শাখার সহ সভাপতি ইদ্রিস মোল্লা, নুরুল আলম মাষ্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হোসেন, সাংগঠনিক সম্পাদক জাফর সুকানী, সম্পাদক মন্ডলীর সদস্য মো. আব্দুর সাত্তার, তৌসির আহমেদ সুকানী, রাসেল মাস্টার, মো. রিপন, সাদ্দাম হোসেন, মো. সবুজ, মো. পারভেজ মিয়া, হারুন উদ্দিন, দানু মিয়া প্রমুখ।

দোয়া মাহফিল শেষে সংগঠনের সকল সদস্য, প্রয়াত সদস্য, প্রয়াত শ্রমিক নেতৃবৃন্দসহ দেশ ও জাতির কল্যাণে মুনাজাত পরিচালনা করেন মাওলানা মো. নুরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় রাসুল (স.)-এর আদর্শ অনুসরণই শ্রমিক মুক্তির সোপান

আপডেট সময় : ০৪:৩৫:০৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫