সংবাদ শিরোনাম ::
ফটিকছড়িতে শুভ মহালয়া পালিত
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৩৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
শুভ মহালয়ার মধ্য দিয়ে আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।
রোববার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় মন্দিরে শেফালি-ঝরা প্রভাতে চণ্ডীপাঠ, ঢাক–কাঁসর ও শঙ্খধ্বনির মধ্য দিয়ে দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মধ্য দিয়ে সারা দেশে শুরু হয়েছে দেবী বন্দনার মহোৎসব। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কুমার চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম। সংবর্ধিত অতিথি ছিলেন ফটিকছড়ি থানার ওসি নুর আহমেদ, উদ্বোধক ছিলেন উজ্জ্বালানন্দ বক্ষ্রচারী।
এসময় বক্তব্য রাখেন অজিত চন্দন দে, প্রেমাঙ্গ চৌধুর, স্বপন দত্ত, সাগর দে, পিন্টু শীল, রজত দে, উজ্জ্বল শীল, তরুণ কুমার আচার্য, অর্চণা রাণি আচার্য।

























