ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার সালথায় ছাত্রদলের কমিটি নিয়ে দ্বিমুখী চিত্র: একপক্ষে সংবাদ সম্মেলন, অন্যপক্ষে আনন্দ মিছিল কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরণ জয়বাংলা মোড় বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ভেজাল খাদ্য ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে একাধিক হোটেলকে জরিমানা ফরিদপুরে ‘এইচ আর ইন্টারন্যাশনাল বাইক ক্লাব’ এর শুভ উদ্বোধন, বাইকপ্রেমীদের জন্য নানা সুবিধার ঘোষণা আওয়ামী লীগের সহিংসতার প্রতিবাদে টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ডিবি হেফাজতে ছাত্রলীগ কর্মীর মৃত্যুর দুই দিন পর  ওসি প্রত্যাহার। নগরকান্দার ডাঙ্গীতে বিএনপির বিক্ষোভ মিছিল টঙ্গীতে বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে ১৩ জন গ্রেফতার আলীপুরে শিশুর ওপর নির্মম নির্যাতন, ক্ষোভ ও উদ্বেগে ফরিদপুরবাসী

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি ও ভাংচুর মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি লিমন সহ গ্রেফতার ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২৪৫ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র ক্রাইম রিপোর্টারঃ

ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদা না পেয়ে ১৬ টি মাহেন্দ্র গাড়ি ভাংচুর ও চালকদের পিটিয়ে আহত করার মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন সহ দু’জনকে গ্রেফতার করেছে  খিদপুর কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার অপর আসামির নাম আনন্দ শুভ্র রায়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে তাকে শহরের ওয়ারলেস পাড়া থেকে কোতোয়ালি থানা পুলিশের একটি দল গ্রেফতার করে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফরিদপুর জেলা মাহেন্দ্র মালিক সমিতির সেক্রেটারি আবুল কালাম আজাদ বাদি হয়ে ৭ জনের নামোল্লেখ ও অজ্ঞাতনামা আরো অনেককে আসামি করে কোতোয়ালি থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৬ নম্বর আসামি জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমন এবং ৭ নম্বর আসামি আনন্দ শুভ্র রায়কে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা, কোতোয়ালি থানার এসআই সাহেব আলী বলেন, এ মামলায় দু’জনকে  গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরও গ্রেফতারে কাজ চলছে।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ফরিদপুরের ব্যস্ততম ভাঙ্গা রাস্তার মোড়ে মাহেন্দ্র গাড়ির স্ট্যান্ডে হামলা চালিয়ে ১৬টি মাহেন্দ্র গাড়ি ভাংচুর করা হয়। প্রায় অর্ধশত ব্যক্তি লাঠিসোটা নিয়ে ভাঙ্গা রাস্তার মোড়ে মাহেন্দ্র গাড়ি স্ট্যান্ডে হামলা চালিয়ে সেখানে যাত্রী পরিবহনের জন্য অপেক্ষমাণ ১৬টি মাহেন্দ্র গাড়ি ভাংচুর করে। এসময় কয়েকজন চালককে আহত করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদা না দেওয়ায় ফরিদপুর জেলা  যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের নির্দেশে এ হামলা চালানো হয় বলে মাহেন্দ্র মালিক সমিতির নেতৃবৃন্দ ঘটনার পরপরই সাংবাদিকদের নিকট অভিযোগে জানান। তারা বলেন, ৫ আগষ্টের পর ফরিদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মাসুদুর রহমান লিমনের নেতৃত্বে ভাঙ্গা রাস্তার মোড়ে মাহেন্দ্র গাড়ির স্ট্যান্ড থেকে গাড়ির ট্রিপ প্রতি ৫০ টাকা চাঁদা তুলছিলো তারা। তবে গত পনেরদিন ধরে তারা লিমনকে ওই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষুব্ধ হয় তারা যাত্রী উঠানো নিয়ে তর্কাতর্কির অজুহাতে হামলা চালায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে মাহেন্দ্র স্ট্যান্ডে চাঁদাবাজি ও ভাংচুর মামলায় জেলা যুবদলের সহ-সভাপতি লিমন সহ গ্রেফতার ২

আপডেট সময় : ০৯:০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫