ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ‌ সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র:

ফরিদপুরে শারদীয়া দুর্গাপুজা উপলক্ষে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বুধবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ আজমির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ভাঙ্গা সার্কেল মোঃ আসিফ ইকবাল কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল সহ ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ। মতবিনিময় সভায় ‌ শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে ‌ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন প্রস্তুতির কথা তুলে ধরা হয়। এ সময় জানানো হয়‌ পূজা উপলক্ষে ‌ ফরিদপুরের ‌ নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে, ইতোমধ্যে ‌ প্রত্যেক মন্দিরে নিরাপত্তা ব্যবস্থা ‌‌ অব্যাহত থাকবে ‌। একই সাথে ‌ প্রত্যেকটা মন্দিরকে যেন ‌‌ সিসিটিভির আওতায় আনা হয় ‌ সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পূজা চলাকালীন অবস্থায় ‌ যেন ‌ ইভটিজিং ‌ কিশোর গ্যাং এর তৎপরতা ‌ বৃদ্ধি না পায় ‌‌ সেদিকে লক্ষ্য রাখা হবে। তাছাড়া ‌ পূজা উপলক্ষে ‌ এক সপ্তাহ মদের দোকানগুলো ‌ বন্ধ রাখা হবে,

ডিজে পার্টি করা যাবে না ‌ এবং ‌ ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ‌ সম্পৃক্ত যেমন ‌ পুজোর গান ‌‌ পুজো সংশ্লিষ্ট গান ‌ পরিবেশন করতে হবে। পুজোতে ‌ গুজব ‌ সৃষ্টি করে

যেন কোন বিশৃঙ্খলা না ঘটতে পারে ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে।  গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ‌ কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পূজা চলাকালে ‌ গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে সব সময় ‌ পুলিশি টহল ‌ ‌ ব্যবস্থা থাকবে ‌ এবং পেট্রোলিং টিম কাজ করবে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী ‌ বিসর্জন দিতে হবে ‌ এর বাইরে যাওয়া যাবে না । পূজা উপলক্ষে ‌‌ শহরে যাতে কোন যানজট ‌সৃষ্টি না হয় ‌ সেদিকে লক্ষ্য রাখা হবে।

সভায় জানানো হয় ‌ ফরিদপুর সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার জেলা। আর তাই ‌ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার্থে ‌ সবাইকে একসাথে এগিয়ে ‌ আসতে হবে ‌। এ সময় ‌ বিগত দিনের মতো  এবারেও ‌ শারদীয় দুর্গাপূজা সফল করতে ‌ সাংবাদিকদের ‌‌ সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয় ‌।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ‌ সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫