ঢাকা ০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গা রাস্তার মোড়ে অটোরিকশার অব্যবস্থাপনায় তীব্র যানজট, চরম ভোগান্তিতে জনসাধারণ ফরিদপুরে একই সম্পত্তি নিয়ে বারবার মামলা, হয়রানির অভিযোগ: প্রতিকার চান জরিনা গং সৌদি আরবের সড়ক দুর্ঘটনায় নিহত তিন বাংলাদেশির ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শ্যামা ওবায়েদের শোক ইতালি পাঠানোর প্রলোভনে কোটি টাকা আত্মসাতের অভিযোগে মহাসড়কে বিক্ষোভ, মানববন্ধন  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে।  ডাকুয়া খাল থেকে প্রকাশ্যে অবৈধ বালু উত্তোলন, রাস্তা ঝুঁকিতে। কালিয়াকৈরে পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনায় ছড়াচ্ছে নানা ধরনের রোগব্যাধি, পৌরবাসির বিক্ষোভ  ওমরাহ পালনের পথে সৌদি আরবে সড়ক দুর্ঘটনা: ফরিদপুরের মা ও দুই সন্তানের করুণ মৃত্যু আজকের এই পবিত্র জুম্মার দিনে মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি প্রকাশিত সংবাদের প্রতিবাদ

সদরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার, সদরপুর থেকে 

ফরিদপুরের সদরপুরে আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেছেন বাংলাদেশ সরকারের ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।

বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা -২০২৫ এর ফাইনাল খেলায় ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব পুরষ্কার বিতরণ করেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৬ টায় সদরপুর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্টিত হয়। অনুষ্ঠানে  সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান মোল্যা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিল্পমন্ত্রণালয়ের বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব ফজলুর রহমান, পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ আ, ন, ম বজলুর রশীদ, ফরিদপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান, এএসপি (ভাঙ্গা সার্কেল) মোঃ আসিফ ইকবাল ও সদরপুর থানা অফিসার ইনচার্জ সুকদেব রায়।

বিকেল ৪ টায় জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলণ, শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধণ করা হয়। পরে দুই ফুটবল ফাইনালিস্ট দল উপজেলার বাবুরচর উচ্চবিদ্যালয় একাদশ ও বিশ্ব জাকের মঞ্জিল আলিয়া মাদ্রাসা একাদশের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এতে বাবুরচর স্কুল ৫-৪ গোলে বিজয়ী হয়। খেলা শেষে গত একমাস ব্যাপী উপজেলার বিভিন্ন স্কুল মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে বিভিন্ন ধরণের খেলার বিজয়ীদের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়।

বাংলাদেশ  জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এবং সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানার সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের  নির্বাহী প্রকৌশলী আব্দুল মোমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (চলতি দায়িত্ব) মোঃ মোফাজ্জল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ফুটবল পরিচালনা কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ করলেন বিভাগীয় কমিশনার

আপডেট সময় : ০৪:২২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫