ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

মাদারীপুর সদর মডেল থানার দুর্ধর্ষ স্বর্ণালংকার চুরি মামলার একজন আসামিকে স্বর্ণালংকারসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ৩৪৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার- বিশেষ প্রতিনিধি 

মাদারীপুর জেলার সদর মডেল থানাধীন শহরের উকিলপাড়া এলাকায় এক নারী সঙ্গীতশিল্পীর বাসায় সংঘটিত ভয়াবহ চুরির ঘটনায় র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্য-প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে চুরিকৃত স্বর্ণালঙ্কারসহ একজন আসামিকে গ্রেফতার করেছে।   জানা যায় গত ২০/০৯/২০২৫ তারিখ ভোরে মাদারীপুর শহরের উকিলপাড়া এলাকায় নারী সঙ্গীতশিল্পী সীমা সাহার বাসায় চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোরচক্র বাসায় কেও না থাকার সুযোগে তার ২য় তলার বেলকুনীর গ্রীল কেটে ঘরের আলমারি ও ড্রয়ার ভেঙে নগদ অর্থ ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং ১২ ভরি ১ আনা ওজনের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।এ ঘটনায় সীমা সাহা ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন।চাঞ্চল্যকর এই চুরির ঘটনায় দায়েরকৃত মামলার প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান শুরু করে। এরই ধারাবাহিকতায় ২৮/০৯/২০২৫ তারিখ দুপুর অনুমান ১২.৩৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মামলার তদন্তে প্রাপ্ত আসামি মো: আজাদ রহমান (২৮), পিতা- মৃত হোসেন সিপাহী, সাং- দরগা শরীফ, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর’কে গ্রেফতারপূর্বক তার হেফাজত হতে চুরিকৃত স্বর্ণালঙ্কারসহ মোট ১৫ ভরি ৭ আনা ১ রতি স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের চিহ্নিত ও গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে। র‌্যাব সর্বদা সাধারণ জনগণের জানমাল রক্ষায় অঙ্গীকারবদ্ধ। যেকোনো ধরনের অপরাধ দমনে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অপরাধ দমন ও অপরাধীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে  জানিয়েছেন, তাপস কর্মকার সিনিঃ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ ফরিদপুর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুর সদর মডেল থানার দুর্ধর্ষ স্বর্ণালংকার চুরি মামলার একজন আসামিকে স্বর্ণালংকারসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০

আপডেট সময় : ১১:৪৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫