ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১৯৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্যুরো চীফ সেক মোঃ আফজাল হোসেন 

ফরিদপুরের ভাঙ্গায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ২৭ জন আহত হয়েছেন। রোববার ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ রাত সাড়ে ৭টা পর্যন্ত চলে।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম জাকু মাতুব্বর (৬০)। তিনি আলগী ইউনিয়নের সোনাখোলা গ্রামের আনোয়ার মাতুব্বরের ছেলে। সংঘর্ষে আহত দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন চিকিৎসা নিয়েছেন। আহত বাকিরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, একটি ভ্যান চুরির ঘটনায় সালিশ বৈঠক চলাকালে দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়। সোনাখোলা গ্রামের মাতুব্বর ও খান গোষ্ঠীর মধ্যে আধিপত্য নিয়ে আগে থেকেই বিরোধ ছিল। খান পক্ষের নেতৃত্ব দেন সোনাখোলা গ্রামের শাহজাহান খান (৬৫) এবং মাতুব্বর পক্ষের নেতৃত্ব দেন বাদশা মাতুব্বর (৬৫)। একটি ভ্যান গাড়ি চুরির ঘটনাকে কেন্দ্র করে রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সোনাখোলা গ্রামের শাহজাহান খানের বাড়ির পাশে সড়কে সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে প্রথমে কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গায় ভ্যান চুরিকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

আপডেট সময় : ০৮:৩৬:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫