ঢাকা ০৮:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর ডায়াবেটিক সমিতির নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রার্থী এম. টি. আখতার টুটুল এই তাড়ানোকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় শিশুর ওপর নির্মম নির্যাতনের অভিযোগ, আটক ১ সদরপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ কাব লিডার নির্বাচিত ভাঙ্গার শিক্ষিকা চম্পা আক্তার, এমপি বাবুলের অভিনন্দন ফরিদপুরে সশস্ত্র হামলা, কুপিয়ে আহত ৪; নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটের অভিযোগে মামলা রাস্তার কাজে বিটুমিনের ধোঁয়ায় অসুস্থ ৩-৪ শিক্ষার্থী, হাসপাতালে ভর্তি ১ সদরপুরে বীর মুক্তিযোদ্ধা ছালাম মিয়ার ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ফরিদপুরের সালথায় হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, থানায় এজাহার দায়ের। নওগাঁ মধ্যরাতের অভিযানে ৯০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পত্নীতলায় ১৪০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুর শারদীয় দুর্গাপূজায় র‍্যাব ১০ এর এডিশনাল ডিআইজি মোঃ কামরুজ্জামান পরিদর্শন করেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৯২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি 

ফরিদপুর সদর উপজেলার পুরাতন বাস স্ট্যান্ড বড় বাস মালিক সমিতির শারদীয় দুর্গাপূজা মন্দিরে ৩০ সেপ্টেম্বর ২০২৫ দুপুর ১২ঃ৩০ ঘটিকার সময় র‍্যাব ১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃকামরুজ্জামান সাংবাদিক ও হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বলেন হিন্দু ধর্মালম্বীদের বড় উৎসব শারদীয় দুর্গাপূজা।এবারে নিরাপত্তার ক্ষেত্রে সারাদেশে তিনস্তরে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকান্ডকে। নজরদারিতে রয়েছে পুলিশ,সেনাবাহিনী,র‍্যাব আনসার সহ রাজনৈতিক বিভিন্ন দলের নেতাকর্মীরা। আইন-শৃঙ্খলা বাহিনী একদিকে যেমন তাদের নিজস্ব পোশাকে দায়িত্ব পালন করছেন তার পাশাপাশি সাদাপোশাকেও তারা পূজামন্ডপ গুলোতে অবস্থান করছেন। ফরিদপুর শহরের ভাঙ্গা রাস্তার মোড়ের বাস মালিক গ্রুপের আয়োজনে দুর্গা মন্ডপে উপস্থিত হন র‍্যাব ১০-এর  অধিনায়ক, এডিশনাল ডিআইজি মোঃ কামরুজ্জামান পিপিএম। আরো উপস্থিত ছিলেন ফরিদপুরে দায়িত্বরত, তারিকুল ইসলাম অধিনায়ক র‍্যাব ১০ সিপিসি ৩, ডিএডি মোঃ রেজাউল করিম,বাস মালিক গ্রুপের সভাপতি কামরুজ্জামান সিদ্দিকী, ফরিদপুর প্রেসক্লাব এবং ফরিদপুর মহানগর  প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সহ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় পূজা মন্দিরে সাংবাদিকদের সাথে  মতবিনিময়ে মোঃ কামরুজ্জামান পিপিএম বলেন, এবারে দুর্গাপূজায় তিনস্তরে নিরাপত্তা বেষ্টনী সাজানো হয়েছে পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এ বছর ফরিদপুর জেলায় ৭৫৭ টি পূজা মন্ডব হয়েছে।  সোশ্যাল মিডিয়ায় পূজা উৎসব নিয়ে কোন গুজব রটালে দ্রুতই আইন-শৃঙ্খলা বাহিনী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন। এসময় তিনি আরো বলেন আমাদের একার দ্বারা সম্ভব নয় নিরাপত্তা এবং পূজা উৎসবে আগত দর্শনার্থীদের নিরাপত্তা দেয়া। এক্ষেত্রে সাংবাদিক ভাইদের ও অনেক বড় ভুমিকা রয়েছে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে পারবো। সংবাদ সম্মেলন শেষে  পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর শারদীয় দুর্গাপূজায় র‍্যাব ১০ এর এডিশনাল ডিআইজি মোঃ কামরুজ্জামান পরিদর্শন করেন

আপডেট সময় : ১০:১৩:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫