ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিল নেতা কর্মীরা, পুলিশের ওপর হামলায় আহত অন্তত ৫ ফরিদপুরের সালথায় বিভিন্ন দপ্তর পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা। এসএসসি পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা, কেন্দ্র পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা ১৫৭ বছরের ঐতিহ্যের শহর ফরিদপুর: সিটি কর্পোরেশনে উন্নীত করার জোর দাবি —সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সদরপুরে ২০০ বছরের ঐতিহ্য: জরিপের ডাঙ্গীতে উৎসবমুখর ‘মুসলমানদের মেলা’ সদরপুরে হাম-রুবেলা প্রতিরোধ টিকাদান কর্মসূচি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। কালিয়াকৈরে ঘনঘন লোডশেডিংয়ের কারনে এস এস সি পরীক্ষার্থী চরম ভোগান্তি এগুলো দেখার কেউ নেই কালিয়াকৈরেএস এস সি পরীক্ষার্থীদের পাশে এমপি মজিবুর রহমান, শুভেচ্ছা ব্যানারে দলীয় বার্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে ৩৬ জনের মনোনয়ন চূড়ান্ত ফরিদপুরে আবাসিক হোটেলে হামলা, মালিককে কুপিয়ে জখম; চাঁদাবাজির অভিযোগ।

কালিয়াকৈরে গ্যাস লাইনের লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ পথচারী হাসপাতালে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন গাজীপুর কালিয়াকৈর প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রি-মোড় ঢাকা-নবীনগর মহাসড়কের পাশে তিতাস গ্যাসের লাইনে লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ আগুন ধরে গেলে মুহূর্তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে মোঃ সাইফুল (৩০) নামে এক পথচারী গুরুতর দগ্ধ হন। আগুনে তার শরীরের বিভিন্ন অংশ ও মুখমণ্ডল পুড়ে যায়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে গাজীপুর সদর হাসপাতালে রেফার করেন।

খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের অভিযোগ, একই স্থানে এর আগেও একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাদের দাবি, তিতাস গ্যাস কর্তৃপক্ষের অবহেলার কারণেই এমন দুর্ঘটনা বারবার ঘটছে। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, “খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করি। তিতাস কর্তৃপক্ষের সহযোগিতায় প্রায় পাঁচ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।”এ বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।তারিখ: ০১/১০/২০২৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কালিয়াকৈরে গ্যাস লাইনের লিকেজে অগ্নিকাণ্ড, দগ্ধ পথচারী হাসপাতালে

আপডেট সময় : ০৬:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫