ফরিদপুর সদরের ১০নং কৈজুরী ইউনিয়নের সকল শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন এ্যাডঃ মামুন অর রশিদ মামুন।
- আপডেট সময় : ০৭:২০:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে

গালিব মাহাবুব, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুর সদর উপজেলার ১০ নং কৈজুরী ইউনিয়নের ৯ টি শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা করেন। বুধবার (১ অক্টোবর) ২০২৫ ইং বিকাল ৪ ঘটিকা থেকে রাত ১১টা ৩০ পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেন, ফরিদপুর মহানগর কৃষক দলের সভাপতি, এ্যাডঃ মামুন অর রশিদ মামুন।
তিনি বলেন, তারেক রহমান ও নায়াব ইউসুফ এর পক্ষ থেকে আমি আমার ১০নং কৈজুরী ইউনিয়নের সকল শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা করি এবং ফরিদপুরের সকল শারদীয় দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করছেন, ফরিদপুর ৩ আসনের এমপি পদপ্রার্থী, নায়াব ইউসুফ আপা এবং আমাদের অন্যান্য নেতাকর্মীরা। তিনি আরো বলেন, কৈজুরী ইউনিয়নবাসী চাইলে আগামীতে আমি আবারো চেয়ারম্যান ইলেকশন করব।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন’ভাবে সহায়তা করে আসছেন এ্যাডঃ মামুন অর রশিদ মামুন ভাই, তিনি একটু সময় পেলেই আমাদের মাঝে ছুটে আসেন। তিনি আমাদের কৈজুরী বাসির যোগ্য নেতা এবং প্রিয় নেতা আমরা কৈজুরী বাসি তার সাথে আগেও ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।

























