ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান কালিয়াকৈরে জাল রাজস্ব স্ট্যাম্প ব্যবহার করে ২৫ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ আটক ২ জন মোট চার দিনের ছুটিতে প্রিয়জনের সঙ্গে ছুটি উপভোগ করার জন্য উত্তরবঙ্গের পথে ছুটছেন বিভিন্ন পেশার মানুষ পুলিশ সুপারের নির্দেশনায় মান্দায় অভিযান: ২২০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ একজন গ্রেফতার সীমান্ত থেকে ৯৪.৭৫০ কেজি ওজনের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, তাকওয়া পরিবহনের হেলপার-কন্টাকটরের হামলায় যাত্রীর মৃত্যু প্রাণ গেল ইলিয়াসের, এক আসামি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৭১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার নিচন্তপুর দোকানপাড় এলাকায় তাকওয়া পরিবহনের হেলপার ও কন্টাকটরের হামলায় প্রাণ হারিয়েছেন এক যাত্রী। নিহত যাত্রীর নাম মোঃ ইলিয়াস হায়দার শেখ (৪৫)। তার গ্রাম: দশদ্রোন, উপজেলা: তাড়াইল-এর বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইলিয়াস হায়দার গাজীপুর চৌরাস্তা থেকে তাকওয়া পরিবহনের ৩৯৩ নম্বর বাসে ওঠেন। বাসটি নিচন্তপুর দোকানপাড় এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীর সঙ্গে কন্টাকটরদের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে কন্টাকটর মিলন, হেলপার তুফান (পিতা: মোঃ মোস্তফা, জেলা রাজশাহী, বর্তমান ঠিকানা: কালামপুর) এবং ড্রাইভার আলামিন মিলে ইলিয়াস হায়দারকে বেধড়ক মারধর করে বাস থেকে নিচে ফেলে দেয়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সফিপুর মডার্ন হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে নাওজোর হাইওয়ে থানার এ.এস.আই রাসেল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেফতার করেন। তবে কন্টাকটর মিলন ও ড্রাইভার আলামিন এখনো পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত বাসটির মালিকের নাম আলমগীর বলে নিশ্চিত করেছে স্থানীয় সূত্র।

নিহতের পরিবার ও এলাকাবাসীর দাবি, ভাড়ার মতো তুচ্ছ বিষয় নিয়ে এমন নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা ঘাতকদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং দোষীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, তাকওয়া পরিবহনের হেলপার-কন্টাকটরের হামলায় যাত্রীর মৃত্যু প্রাণ গেল ইলিয়াসের, এক আসামি গ্রেফতার

আপডেট সময় : ০৪:৪৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫