ঢাকা ১২:২৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি ফরিদপুর মেডিকেলে হামে আরও এক শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩ ফরিদপুরে সরকারি জায়গা দখলের অভিযোগ, পাকা স্থাপনা নির্মাণে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা। নগরকান্দায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: অ্যাম্বুলেন্স-বিআরটিসি বাস সংঘর্ষে নিহত ৫ ১৩, ১৪ ও ১৬ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সমাজসেবিকা নাসিমা খাতুন

সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ছিনতাইকারী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সদরপুর থেকে শিমুল তালুকদার 

ফরিদপুরের সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ১ ছিনতাইকারীকে আটক করেছে সদরপুর  থানা পুলিশ।

আটককৃত ছিনতাইকারী উপজেলার চরনাছিরপুর ইউনিয়নের মফিজউদ্দীন হাজী ডাংগী গ্রামের  বাচ্চু হাওলাদারের পুত্র শরিফুল হাওলাদার(৩০) বলে জানা গেছে।

ভুক্তভোগী  ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার (১৩ অক্টোবর) সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টায় উপজেলার শৌলডুবী এলাকায় গমের রাস্তা নামক স্থানে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে।

ইজিবাইক চালকের অভিযোগের ভিত্তিতে সদরপুর থানা পুলিশ মংগলবার (১৪ অক্টোবর) রাত আড়াইটার সময় অভিযান চালিয়ে ১ ছিনতাইকারী আটকসহ ইজিবাইকটি উদ্ধার করেন।

ঘটনার বিবরনে ইজিবাইক চালক জানান,৩ জন  যাত্রী সোমবার (১৩ অক্টোবর) রাত ৯ টার সময়  ফরিদপুর সুপার মার্কেটের সামনে থেকে ৭০০ টাকা ভাড়া চুক্তিতে আমাকে সদরপুর আসার কথা বলে,কিন্ত পথিমধ্যে তারা আমাকে বিভিন্ন স্থানে ঘুরিয়ে রাত গভীর করতে  থাকে। রাত সাড়ে ১১ টার সময় শৈলডুবী নামক  গমের রাস্তার মাথায় আসলে ইজিবাইকে থাকা তিনজন আমাকে মারধর করে রাস্তার পাশে ফেলে দিয়ে ইজিবাইকটি নিয়ে চম্পট দেয়। রাতেই আমি থানায় অভিযোগ দায়ের করি।

ভুক্তভোগী ইজিবাইক চালক ফরিদপুর সদর উপজেলার গেরদা গ্রামের খিদির বেপারীর পুত্র দানেছ বেপারী(৪৫)।

এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ সুকদেব রায় বলেন,  অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত আড়াইটার দিকে ১ জন আসামীসহ ইজিবাইক উদ্ধার করি। এই চক্রের বাকি দুইজন সদস্য পালিয়ে যায়। এ ব্যপারে বিস্তারিত তথ্য জানতে আসামীকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনী পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে ছিনতাই হওয়া ইজিবাইক সহ ছিনতাইকারী আটক

আপডেট সময় : ০৪:৫৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫