ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরে মাদক সেবন অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫ ২৭৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থপ্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

ফরিদপুরে ইয়াবা ও গাঁজা সহ মাদক সেবন অবস্থায় ভ্রাম্যমান আদালতের অভিযানে গ্রেফতার হয়েছেন মুসলিম মিশন গ্রানাডা স্কুলের প্রধান শিক্ষক শাহরিয়ার আহমেদ খান নিজামি (৫০)। অভিযানের সময় ঐ শিক্ষককে পনের দিনের সাজা প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন যার মামলা নং- ৯৯/২৫। জানা গেছে, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতিতে সম্প্রতি শহরের গুহ লক্ষিপুর মহল্লায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আতিকুর রহমানের নেতৃত্বে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। এসময় রতন ঢালীর রিকশা গ্যারেজের সামনে থেকে পঞ্চাশ গ্রাম গাঁজা ও পাঁচ পিস ইয়াবা সহ তাঁকে গ্রেফতার করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান মোবাইল কোর্টে শাহরিয়ার আহমেদ খান নিজামিকে ১৫ দিনের কারাদন্ড ও একশো টাকা অর্থদন্ড প্রদান করেন। এরপর তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন বলেন, ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় আসামিকে ইয়াবা এবং গাজা সেবনরত অবস্থায় গ্রেফতার করে পনের দিনের কারাদন্ড ও একশো টাকা অর্থদন্ড প্রদান করে কারাগারে প্রেরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে মাদক সেবন অবস্থায় প্রধান শিক্ষক গ্রেফতার

আপডেট সময় : ১১:৩৬:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫