ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফরিদপুর ঈশান গোপালপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উধাও

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ১৭৭ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ হাবিবুর রহমান

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর বাজারসংলগ্ন এলাকায় গত রাতে সংঘটিত হয়েছে এক দুর্ধর্ষ চুরির ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাল্টু রায়ের বাড়িতে বুধবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে।

সকালে গৃহের সদস্যরা ঘুম থেকে উঠে দেখতে পান ঘরের পেছনের বারান্দার জানালার গ্রীল কেটে চোরেরা ভিতরে প্রবেশ করেছে। এরপর ঘরের ভিতর থাকা ষ্টীলের আলমারি ভেঙে ড্রয়ারে রাখা একটি স্বর্ণের হার, দুটি চেইন, কয়েক জোড়া কানের দুল, কয়েকটি আংটি—মোট সাড়ে চার থেকে পাঁচ ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় চল্লিশ হাজার টাকা নগদ অর্থ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গৃহের সদস্যদের ধারণা, চোরেরা চেতনা নাশক স্প্রে ব্যবহার করে সবাইকে অচেতন করে নির্বিঘ্নে এ চুরি সংঘটিত করেছে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে ঈশান গোপালপুর ও আশপাশের এলাকায় চুরির ঘটনা বেড়ে গেছে। একই ধরণের কায়দায় একাধিক চুরি সংঘটিত হচ্ছে। প্রায় তিন মাস আগে ফরিদপুরের মাচ্চর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মামুন ফকিরের বাড়িতেও একইভাবে গ্রীল কেটে সাড়ে ছয় ভরি স্বর্ণ ও নগদ পঁচিশ হাজার টাকা চুরি হয়।

আজকের ঘটনার পর ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত রাতের টহল ব্যবস্থা জোরদার ও চোরচক্রের সদস্যদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর ঈশান গোপালপুরে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ উধাও

আপডেট সময় : ০১:৪৩:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫