ঢাকা ১২:২১ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন: বিএনপি নেতা মামুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫ ১৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও ভারসাম্যপূর্ণ রাষ্ট্রব্যবস্থা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন দলের জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সদস্য গোলাম মোস্তফা মামুন। তিনি বলেন,“জুলাই সনদ স্বাক্ষরিত হওয়া বাংলাদেশের ইতিহাসে এক স্মরণীয় দিন। যতদিন দেশের ইতিহাস থাকবে, ততদিন এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে।”
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে রাজশাহীর বাঘা উপজেলায় মীরগঞ্জ ‘৩১ দফা রূপরেখা ও আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা’ শীর্ষক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুলাই সনদ স্বাক্ষরের বিষয়ে গোলাম মোস্তফা মামুন বলেন,“সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করেছে। যারা এখনো স্বাক্ষর করেননি, আশা করি ভবিষ্যতে তারাও যোগ দেবেন। সনদটি উন্মুক্ত আছে—ঐক্যের পথ কারও জন্য বন্ধ নয়।”
রাজশাহী-৬ আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী গোলাম মোস্তফা মামুন বলেন,“গত ১৭ বছর ধরে বিএনপি দমন-পীড়ন, নির্যাতন ও ষড়যন্ত্রের মুখেও ঐক্যবদ্ধভাবে টিকে আছে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে এই ঐক্য অব্যাহত থাকবে।”
জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন বলেন,“আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করছি। তারেক রহমান মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার যে স্বপ্ন দেখছেন, সেটিই আমাদের রাজনীতির প্রেরণা। তিনি বিশ্বাস করেন—জনগণই দেশের মূল শক্তি।”
জেলা বিএনপির নেতা মামুন বলেন,“বিএনপি এখন মাঠে নেমেছে জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে। ঘরে ঘরে প্রচারণার মাধ্যমে জনগণকে ৩১ দফা রূপরেখা ও ভবিষ্যৎ কর্মসূচি সম্পর্কে স্পষ্ট ধারণা দিচ্ছি। জনগণের আস্থা ফিরিয়ে আনাই এখন বিএনপির প্রধান উদ্দেশ্য।”
গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা নিয়ে তিনি বলেন,“আজকের এই ৩১ দফা রূপরেখা প্রচার-প্রচারণা কর্মসূচির মধ্য দিয়ে আমরা একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই, যেখানে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ভারসাম্যপূর্ণভাবে কাজ করবে এবং রাষ্ট্রের একটি অঙ্গ অন্য অঙ্গের ওপর কর্তৃত্ব করবে না।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই সনদ বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় দিন: বিএনপি নেতা মামুন

আপডেট সময় : ০৪:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫