নগরকান্দায় মরহুম আব্দুল ওয়াহেদ সরদার এর রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৩৬৬ বার পড়া হয়েছে

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বিলগোবিন্দপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, ডাঙ্গী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ সরদারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টার সময় বিলগোবিন্দপুর তার নিজ বাড়ীতে দোয়ার মাহফিলে কুরান খানি, মিলাদ কিয়াম ও মরহুম আব্দুল ওয়াহেদ সরদার এর রুহের মাগফেরাত সহ সকলের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত শেষে আমন্ত্রিত সকলের মাঝে মধ্যান্ন ভোজের আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে মরহুম আব্দুল ওয়াহেদ সরদারের জৈষ্ঠ্য পুত্র ডাঙ্গী ইউনিয়ন ও নগরকান্দা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান সরদার আমন্ত্রিত সকলের নিকট তার পিতার জন্য দোয়া কামনা ও কুশল বিনিময় করেন।
মধ্যান্ন ভোজে গরীব, অসহায় লোকজন, স্হানীয় ব্যক্তিবর্গ, মরহুমের নিকট আত্মীয় স্বজন,গুণগ্রাহী সহ সকল শ্রেণী পেশার লোকজন দোয়া ও মধ্যান্ন ভোজে অংশ গ্রহণ করেন।

























