ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সালথায় বাসররাতে যুবকের রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:

ফরিদপুরের সালথা উপজেলায়
বাসররাতে এক নববিবাহিত যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার বল্লভদী ইউনিয়নের পিসনাইল গ্রামের একটি ফাঁকা জমি থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত জামাল ফকির (২৮) পিসনাইল গ্রামের রজব ফকিরের ছেলে।
চার ভাই ও দুই বোনের মধ্যে জামাল ছিলেন সেজো।
পরিবারিক সূত্রে জানা গেছে গতকাল বৃহস্পতিবার পাশ্ববর্তী নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে বিয়ে করেন জামাল ফকির। সেদিন রাতেই নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। রাতের খাবার শেষে রাত সাড়ে ১১টার দিকে তারা ঘুমাতে যান।
পরদিন সকালে গ্রামের মানুষ চিৎকার চেঁচামেচি শুরু করলে জামালের স্ত্রী ঘুম থেকে জেগে ওঠেন। তিনি জানান, সকালে মানুষের চিৎকার শুনে দরজা খুলতে যাই, দেখি দরজাটা বাইরে থেকে লাগানো। পরে কেউ দরজা খুলে দিলে দেখি আমার স্বামী ঘরের বাইরে জমির মধ্যে পড়ে আছে।
স্থানীয়রা জানান, সকালে বসতবাড়ীর আধা কিলোমিটার দূরে ফাঁকা মাঠে জামালের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই জালাল ফকির বলেন, আমার ভাইয়ের মৃত্যুর বিষয়টি খুবই রহস্যজনক।
সে কারও সঙ্গে কোনো শত্রুতা করত না। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল, বুঝে উঠতে পারছি না।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, বৃহস্পতিবার ওই ছেলেটি বিয়ে করেন। রাতে বাসর ঘরে নতুন বউকে তিনি শুয়ে ছিলেন। সকালে বাড়ির পাশে একটি বাঁশের আড়া থেকে তার ঝুলন্ত লাশ দেখতে পান পরিবার। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে ‌ ‌।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সালথায় বাসররাতে যুবকের রহস্যজনক মৃত্যু

আপডেট সময় : ১০:৪৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫