ঢাকা ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার গজারিয়া বাজার লিটিল স্টার কিন্ডারগার্টেন স্কুলে বৃত্তি ও সনদপত্র প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে শামা ওবায়েদকে সংবর্ধনা ফরিদপুরে ইয়াবা সেবনের গ্যাস লাইটার চাওয়া কে কেন্দ্র করে অসহায় বোতল সংগ্রহকারীকে পিটিয়ে হাত-পা ভেঙে দিলেন মাস্টারের ছেলে অসুস্থতার ছুটি না পেয়ে রাতের ডিউটিতে শ্রমিকের মৃত্যু, কারখানার সামনে শ্রমিকদের বিক্ষোভ মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার মামলায় পরিচালকের ১০ বছরের কারাদণ্ড

রাজশাহীর রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের স্বাস্থ্যসেবার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন,!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫ ১৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ আশিকুর রহমান বিপ্লব
জেলা প্রতিনিধি রাজশাহী

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্যসেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ফিতা কাটার মাধ্যমে উন্মুক্তকরণের শুভ সুচনা ঘোষণা করেন।
শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১.০০ টায় পশ্চিমাঞ্চল বাংলাদেশ রেলওয়ে চিকিৎসা বিভাগের রেলওয়ে হাসপাতাল, রাজশাহী সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে রাজশাহী রেলওয়ে জেনারেল হাসপাতাল নামে পরিচালনার জন্য শুভ উদ্বোধন করা হয়। হাসপাতালটি রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ ব্যবস্থাপনায় পরিচালিত হবে। ইতিমধ্যে ০৪ জন চিকিৎসক ০১ জন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) এবং ১০ জন নার্স পদায়ন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফাহিমুল ইসলাম,
স্বাস্থ্যসেবা বিভাগ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো: আফজাল হোসেন,
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা: মোঃ আবু জাফর, রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ রুপম আনোয়ার, মোঃ জিয়াউল হক, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব
ড. জয়নাল আবেদীন, পশ্চিমাঞ্চল রেলওয়ে মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ রেলপথ মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ রেলওয়ে ও স্বাস্থ্য অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিবরা বলেন, রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল বাংলাদেশ রেলওয়েতে কর্মরত জনবলের পাশাপাশি স্থানীয় লোকেজনের স্বাস্থ্য সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করেন তাঁরা। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌছে দিতেই এমন উদ্দ্যোগ নেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন স্বাস্থ্য সচিব। আগের চেয়ে আরও উন্নত সেবা পাবে রেলওয়েতে কর্মরত জনবলসহ সাধারণ মানুষ এমনটাই প্রত্যাশা করেন দুই সচিব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাজশাহীর রেলওয়ে হাসপাতাল সর্বসাধারণের স্বাস্থ্যসেবার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন,!

আপডেট সময় : ০১:৫৭:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫