ঢাকা ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন কালিয়াকৈর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যাত্রীদের উপচে পড়া ভিড় গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন মুরাদ হোসেন মিয়া ফরিদপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, ক্ষোভে ফুঁসছে স্বজনরা পবিত্র ঈদুল আজাহাকে সামনে রেখে ঈদ যাত্রা হবে স্বস্তিদায়ক ও দুর্ঘটনা মুক্ত ফরিদপুর জেলাবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক মোঃ ফজলুল হক ফরিদপুরে জেলা পরিষদের আর্থিক সহায়তা বিতরণ, উপকারভোগীদের মাঝে স্বস্তি

নগরকান্দায় সাংবাদিকের সাথে অশালীন আচরণ, পৌর কর্মচারীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫ ১৪৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল

ব্যুরো চীফ

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার কাজে অনিয়ম প্রকাশ করায় চতুর্থ শ্রেণির একজন কর্মচারীর অশালীন আচরণে ক্ষোভের ঝড় উঠেছে স্থানীয় মহলে। দায়িত্ব পালনরত সাংবাদিককে প্রকাশ্যে অশালীন ও অসভ্য ভাষায় গালাগাল করেন ওই কর্মচারী।

ঘটনাটি ঘটে সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরকান্দা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্য জগদিয়া গ্রামে। অভিযুক্ত কর্মচারীর নাম মোসলেম উদ্দিন। তিনি পৌরসভার চতুর্থ শ্রেণির কর্মচারী হিসেবে কর্মরত। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মোসলেম উদ্দিন স্থানীয় এক সাংবাদিককে উদ্দেশ্য করে প্রকাশ্যে অশ্রাব্য ভাষায় কথা বলছেন।

ভুক্তভোগী শফিকুল ইসলাম মন্টু দৈনিক জনকণ্ঠ পত্রিকার নগরকান্দা প্রতিনিধি তিনি বলেন,
সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে সড়ক ঢালাইয়ে অনিয়ম হচ্ছে। আমি সেখানে গিয়ে দেখি ঢালাইয়ের কাজ চলছে, কিন্তু পৌর প্রকৌশলীর কেউ উপস্থিত নেই। তখন মোসলেম নামে এক কর্মচারীকে বিষয়টি জানালে সে হঠাৎই আমাকে অশালীন ভাষায় গালাগাল শুরু করে।

তিনি আরও বলেন, সাংবাদিকতার দায়িত্ব পালন করতে গিয়ে এমন অপমানজনক ঘটনার শিকার হয়ে আমি ক্ষুব্ধ ও মর্মাহত।

এ বিষয়ে অভিযুক্ত মোসলেম উদ্দিন স্বীকার করে বলেন,
সাংবাদিক আমার সমবয়সী মানুষ, রাগের মাথায় কথাটা বলে ফেলেছি। এটা আমার ভুল হয়েছে। একজন সরকারি কর্মচারী হিসেবে এমন আচরণ করা উচিত হয়নি, আমি দুঃখিত।

নগরকান্দা পৌরসভার প্রকৌশলী লুৎফর রহমান রানা বলেন,
বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত আমি কাজের স্থানে ছিলাম। পরে ব্যক্তিগত কারণে চলে আসি। আমার অনুপস্থিতিতে এ ঘটনা ঘটে। সাংবাদিকের সঙ্গে এমন আচরণ অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

তিনি আরও জানান, পৌর প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে এবং মঙ্গলবার সকালে বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নগরকান্দা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ বলেন,
সাংবাদিকের সাথে আচরণের ভিডিওটি আমি পেয়েছি। পৌরসভার অফিস সহায়ক মোসলেম উদ্দিন সাংবাদিকের সঙ্গে যেভাবে কথা বলেছেন, তা অত্যন্ত নিন্দনীয়। সরকারি চাকরিবিধি অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় সাংবাদিকের সাথে অশালীন আচরণ, পৌর কর্মচারীর

আপডেট সময় : ০৩:৫০:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫