ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

‎ফরিদপুরে এক নারীকে ধর্ষণ‌ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ ২৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:‎

ফরিদপুরের সদরপুর উপজেলার চর দড়িকৃষ্ণপুর এলাকায় এক নারীকে(২৫) ধর্ষণের দায়ে ৪ আসামির ধর্ষণের দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ডে দন্ডিত হওয়ার আদেশ প্রদান করেছে আদালত। ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক
(জেলা ও দায়রা জজ) শামীমা পারভিন এই রায় প্রদান করেন। একই সাথে তাদের প্রত্যেকে দেড় লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করার নির্দেশ দেয়া হয়েছে।
‎‎বৃহস্পতিবার দুপুরে এই রায় প্রদান করা হয়। এ সময় আসামীদের মধ্যে একজন বাদে সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদেরকে জেল হাজতে নিয়ে যাওয়া হয়।
‎‎আসামিরা হলেন, ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর বেপারী (৩৭)(পলাতক), কামরুল মৃধা(৩৭), আলী বেপারী(৪২), ও বক্কার ব্যাপারী(৬৭)।
‎‎এই মামলার আলামত নষ্ট করার দায়ে মমতাজ বেগম এবং আবুল কালাম বেপারী নামে দুই জনের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও
বিশ হাজার টাকা জরিমানার আদেশ দেন আদালত। অনাদায়ে ছয় মাসের কারাদন্ডের আদেশ প্রদান করেন।
‎‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০১২ সালের ১ অক্টোবর ফরিদপুরের সদরপুর উপজেলার হাট কৃষ্ণপুর ইউনিয়নের চর দড়িকৃষ্ণপুর মেয়েটির বড় বোনের স্বামী জাহাঙ্গীর বেপারী রাত একটার দিকে কয়েকজনকে নিয়ে শ্বশুর বাড়িতে যায়। এরপর বোনের অসুস্থতার কথা বলে তাকে দরজা খুলতে বলে। ‌‌ মেয়েটি সহজ সরল মনে দরজা খুললে আসামি মেয়েটিকে তার সঙ্গে থাকা কয়েকজন মিলে ধর্ষণ শেষে হত্যা করে।
‎এরপর আসামী প্রকৃত ঘটনা আড়াল করে মেয়েটিকে কবর দিয়ে দেয়। মেয়েটির মায়ের এ বিষয়ে সন্দেহ তৈরি হলে তিনি ফরিদপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ নং আমলী আদালতে ধর্ষণ ও হত্যার দায়ে মামলা দায়ের করে।
‎রায়ের বিষয়ে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভুঁইয়া রতন জানান, সদরপুরে এক নারীকে ধর্ষন শেষে হত্যার অভিযোগে অভিযুক্ত করে ফরিদপুর জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক ৪ আসামির আমৃত্যুদণ্ডে দণ্ডিত করার আদেশ দেন এবং একই সাথে দেড় লক্ষ টাকা অর্থদন্ডে দণ্ডিত করা হয়। যা জেলা কালেক্টর আসামির কাছ থেকে সংগ্রহ করে ভিকটিমকে প্রদান করবেন। তিনি বলেন আদালতে আমরা সর্বোচ্চ বিচার পেয়েছি, এই রায়ে আমরা রাষ্ট্রপক্ষ খুশি হয়েছি বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

‎ফরিদপুরে এক নারীকে ধর্ষণ‌ ও হত্যার দায়ে ৪ জনের আমৃত্যু কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত

আপডেট সময় : ১০:৫৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫