ঢাকা ০২:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইকারী ও ১০ টি মামলার আসামি র‌্যাবের হাতে আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫ ৪৫৪ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর প্রতিনিধধি

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদঘাটন করেছে র‌্যাব। এ ঘটনায় জড়িত দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা।

গ্রেফতারকৃতরা হলেন— ফরিদপুর শহরের কুখ্যাত ছিনতাইকারী ও ডাকাতি-খুন-চুরি-মাদক মামলার আসামি মোঃ শরীফুল ইসলাম @ ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মোঃ রায়হান মোল্লা (২৫)। তাদের কাছ থেকে ১.৫০০ কেজি গাঁজা, একটি খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কেচি ও চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গত ২১ অক্টোবর ভোরে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫)-এর কাছ থেকে পিস্তল ঠেকিয়ে কানের দুল ছিনিয়ে নেয় দুই দুর্বৃত্ত। ঘটনাটি সিসিটিভি ফুটেজে ধরা পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরে ফরিদপুর কোতয়ালী থানায় মামলা দায়েরের পর র‌্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে। সিসিটিভি বিশ্লেষণ, প্রযুক্তিগত নজরদারি এবং সোর্সের সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করে র‌্যাব সদস্যরা। ৩১ অক্টোবর সন্ধ্যায় সালথা থানার এলাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করা হয়।

র‌্যাবের দাবি, গ্রেফতারকৃত শরীফুল ইসলাম @ ডন শরীফ দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ফোন ছিনতাই করে আসছিল। এছাড়াও সে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল।

তদন্তে আরও জানা যায়, শরীফুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকের মোট ১০টি মামলা রয়েছে। ২০১৮ সালে ফরিদপুরের ঝিলটুলীতে স্টাফ নার্স অরুনিমা ভৌমিক হত্যা মামলার প্রধান আসামিও ছিল সে।

র‌্যাব জানায়, আসামিদের দেওয়া তথ্যে খুলনা মহানগরীর হরিণটানা এলাকা থেকে ছিনতাই কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়— দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধ দমনে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর।

র‌্যাবের মূল বিশ্বাস— “জনগণের নিরাপত্তাই র‌্যাবের অঙ্গীকার।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইকারী ও ১০ টি মামলার আসামি র‌্যাবের হাতে আটক

আপডেট সময় : ০৭:৩৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ১ নভেম্বর ২০২৫