ঢাকা ১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫ ১০৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাফিজুল ইসলাম জয়পুরহাট জেলা প্রতিনিধি

জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টির পাঁচ থানার নেতৃবৃন্দের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম, জয়পুরহাট জেলার ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির, সদরের প্রধান সমন্বয়কারী সাংবাদিক ইসমাইল হাদি, জেলা সদস্য সচিব জহুরা বেগম, প্রস্তাবিত জেলা যুবশক্তির আহ্বায়ক মাওলানা ইমরান হোসেন, সদস্য সচিব গোলাপ হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

সভায় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক মোঃ আশরাফুল ইসলাম বলেন,

“আগামী দিনের জয়পুরহাটের নেতৃত্বে আপনারাই মূল ভূমিকা পালন করবেন। রাজনৈতিক ফ্যাক্টর হিসেবে কাজ করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে এবং দুর্নীতি উৎপাটনে অগ্রণী ভূমিকা নিতে হবে। সংগঠনের প্রতিটি ওয়ার্ড, ইউনিয়ন ও থানা পর্যায়ে কার্যক্রম শক্তিশালী করতে হবে।”
তিনি আরও আহ্বান জানান,
“যারা আগামী দিনের সুস্থ ধারার রাজনীতি করতে চান, তারা জাতীয় নাগরিক পার্টিতে দলে দলে যোগ দিন।”

সভায় ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার গোলাম কবির বলেন,
“জেলাকে শক্তিশালী সাংগঠনিক রূপ দিতে সবার সম্মিলিত ভূমিকা প্রয়োজন। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই জয়পুরহাট হবে জাতীয় রাজনীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন,
“জাতীয় রাজনীতিতে প্রথমে সংস্কার, বিচার ও সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করতে হবে—এর আগে কোনো নির্বাচন হওয়া উচিত নয়। জনগণের রক্ত কোনো রাজনৈতিক দলের ক্ষমতার আসনে বসার জন্য নয়, এটি ন্যায়ের প্রতিষ্ঠার জন্য।”
সভায় যুবশক্তির আহ্বায়ক মনোনয়নপ্রাপ্ত মাওলানা ইমরান হোসেন বলেন,
“যুবকদের কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে জাতীয় যুবশক্তিকে আরও গতিশীল করা হবে। বিভিন্ন দপ্তর ও কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আমাদের লক্ষ্য।”
তিনি সকল তরুণ ও আগ্রহী যুবকদের জাতীয় যুবশক্তিতে যোগদানের আহ্বান জানান।

সভা শেষে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী জয়পুরহাট জেলা জাতীয় নাগরিক পার্টি ও যুবশক্তির সাংগঠনিক কার্যক্রম জোরদারের অঙ্গীকারের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জয়পুরহাটে জাতীয় নাগরিক পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১০:২১ পূর্বাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫