ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়  কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল  ২৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক ২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক সালথায় হাত- পা কাটা অবস্থায় যুবকের লাশ উদ্ধার কালিয়াকৈরে কাবিটা ও কাবিখার ২ কোটি ৫৬ লাখ টাকার চেক বিতরন শিবচরে জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ভাইর হাতে ভাই খুন চরভদ্রাসনে প্রাথমিক বিদ্যালয় ২৯ শিক্ষকদের আইসিটি প্রশিক্ষণ, অবগত নয় জেলা কর্মকর্তা ফরিদপুরে বিএসটিআইর বিশেষ অভিযান: লাইসেন্সবিহীন প্যাকেজড ড্রিংকিং ওয়াটার উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে সতর্কতা ফরিদপুরে অভিযান চালিয়ে মাদকসহ নারী গ্রেপ্তার

হার্টের রোগে আক্রান্ত রাশেদ বিশ্বাস বাঁচতে চান ফরিদপুরবাসীর সাহায্যে।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৩৫৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ফরিদপুর জেলা প্রতিনিধি।

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের মোস্তফা ডাঙ্গী গ্রামের মোঃ রাশেদ বিশ্বাস (৪২) ছয় মাস ধরে হার্টের জটিল রোগে ভুগছেন। একসময় সুস্থ ও পরিশ্রমী এই মানুষটি এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন জীবন বাঁচানোর আশায়। রাশেদ বিশ্বাসের বাবা মোঃ শাহজাহান বিশ্বাস (৬৮) ও মা রেজেয়া বেগম (৫৫) জানান, গত ছয় মাস ধরে তাদের ছেলের চিকিৎসার পেছনে ইতোমধ্যে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হয়েছে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, রাশেদের হার্টে তিনটি রিং পরাতে হবে, যার জন্য আরও প্রায় ৫ লক্ষ টাকার প্রয়োজন। অর্থের অভাবে চিকিৎসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। রাশেদ বিশ্বাস বলেন, আমি বাঁচতে চাই। আমার হার্ট অ্যাটাক হয়েছে, এখন তিনটি রিং পড়াতে হবে দ্রুত। ছয় মাস আগেও আমি সুস্থভাবে কাজ করতাম, নিজের পরিবারের ভরণ-পোষণ চালাতাম। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে এখন আমি অসহায় হয়ে পড়েছি। আমার নিজের বাড়ির ভিটা ছাড়া কিছুই নেই। সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দিলে আমি আবারও বেঁচে উঠতে পারি। মানবিক এই আহ্বানে ফরিদপুরবাসীসহ দেশের সব মানুষকে সহযোগিতার জন্য অনুরোধ করেছেন পরিবারটি। রাশেদ বিশ্বাসের বাবার বিকাশ ও নগদ নম্বরঃ 01723-122463

যে কেউ সাহায্য করতে পারেন — একটি জীবন ফিরে পেতে পারে আপনাদের সহযোগিতায়। গ্রাম: মোস্তফা ডাঙ্গী, অম্বিকাপুর, ফরিদপুর সদর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হার্টের রোগে আক্রান্ত রাশেদ বিশ্বাস বাঁচতে চান ফরিদপুরবাসীর সাহায্যে।

আপডেট সময় : ০৬:৪৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫