ঢাকা ০৪:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে ইটভাটা মালিক ও শ্রমিকদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ধামইরহাট উপজেলা চত্বরের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে ইটভাটা মালিক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, প্রশাসনের সিদ্ধান্তে হঠাৎ করে ইটভাটা বন্ধ করে দেওয়ায় হাজারো শ্রমিক বেকার হয়ে পড়ছে। তারা অবিলম্বে ইটভাটা চালু করে শ্রমজীবী মানুষের জীবিকা রক্ষার দাবি জানান।
এসময় বক্তব্য রাখেন, ১নং ধামইরহাট ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও ভাটা মালিক সমিতির সভাপতি দেওয়ান ওয়াজেদ আলী কবির, ভাটা মালিক সমিতির সহ সভাপতি ও উপজেলা যুবদলের দুইবারের সাবেক আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভাটা সমিতির সাধারণ সম্পাদক আখরাজুল ইসলাম চৌধুরীসহ আরো অনেকে, এসময় বক্তারা বলেন, “ইটভাটা বন্ধের এই সিদ্ধান্ত অমানবিক। এতে শুধু মালিকরা নয়, হাজারো শ্রমিক পরিবার অনিশ্চয়তার মুখে পড়বে। সরকারের প্রতি আমাদের আহ্বান, বিষয়টি পুনর্বিবেচনা করে ভাটাগুলো চালু করার অনুমতি দিন।”বক্তারা আরও বলেন, ইটভাটাগুলোর পরিবেশগত দিক ঠিক রেখে বৈধভাবে পরিচালনার জন্য প্রশাসনের সহযোগিতা প্রয়োজন, যাতে পরিবেশ ও জীবিকা—দুইই সুরক্ষিত থাকে।মানববন্ধন শেষে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধামইরহাটে ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:০৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫