ঢাকা ০৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
‎মাদারীপুরে একটি পিস্তল ও ৩০০ পিস ইয়াবা উদ্ধার নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপদেষ্টা এমপি শহিদুল ইসলাম বাবুল ও নায়াব ইউসুফ, সভাপতি হানিফ মন্ডল, সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুন ফরিদপুরের কানাইপুর বাজারে ভয়াবহ আগুন, পুড়ল দুই দোকান ফমেক অধ্যক্ষ পদে যোগ দিলেন ডা. সৈয়দ আসিফ ছাত্রদলের শুভেচ্ছা, বহিরাগতদের মব সৃষ্টির চেষ্টার অভিযোগ ২০ বছরের সরকারি চাকরি, যেনো আলাদিনের চাকরি ৪ কোটি টাকার বাড়ি: গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন  কালিয়াকৈর সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেন সকল শিক্ষার্থী  নোটিশের পর আজ বিকেল ৩টায় ফরিদপুরে উচ্ছেদ অভিযান। কিছু মানুষ হারিয়ে যাওয়ার পরই তাদের মূল্য বোঝা যায়

নওগাঁ সীমান্তে দুই চোরাকারবারী আটক, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোকছেদুল ইসলাম
স্টাফ রিপোর্টার (নওগাঁ)

নওগাঁর ধামইরহাট উপজেলার পূর্ব নন্দনপুর এলাকায় বিশেষ অভিযানে দুই চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। এ সময় তাদের কাছ থেকে ভারতীয় নেশাজাতীয় ৪৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ এরশাদ আলী-এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬০/৭-এস থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় দুইজন চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয় টহলদল।

আটক ব্যক্তিরা হলেন—
১️মোঃ রইহান (২৩), পিতা মোঃ সাইদুর রহমান, গ্রাম মঙ্গললিয়া;
২️মোঃ আবু হানিফা (২২), পিতা মোঃ গোলাম মোস্তফা, গ্রাম রঘুনাথপুর;
উভয়ের ঠিকানা: পোস্ট রঘুনাথপুর, থানা ধামইরহাট, জেলা নওগাঁ।

বিজিবি জানায়, আটক আসামিদের বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে, এবং জব্দকৃত মালামালসহ তাদের থানায় হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হবে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন, পিবিজিএম, পিবিজিএমএস, বলেন

“নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু ও মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নওগাঁ সীমান্তে দুই চোরাকারবারী আটক, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জব্দ

আপডেট সময় : ১০:১৯:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫