ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ৫৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সেক মোহাম্মদ আফজাল
ব্যুরো চীফ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে এক প্রবাসীর বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন টাঙ্গাইল জেলার আলতাফ হোসেনের ছেলে রাজ ইসলাম, চাঁদপুর জেলার নূর মোহাম্মদের ছেলে রাকিব এবং সুনামগঞ্জ জেলার জালাল মিয়ার ছেলে জিয়াউর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৮ নভেম্বর) রাতে ভাঙ্গা থানা পুলিশ আজিমনগর ইউনিয়নের প্রবাসী টিটু সরদারের বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় বাড়ির একটি নির্জন টিনের ঘরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ হাতবোমা, পেট্রোল, ককটেল বোমা তৈরির সরঞ্জাম ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ওই বাড়িতে কিছুদিন ধরে অপরিচিত কয়েকজন ব্যক্তির সন্দেহজনক যাতায়াত লক্ষ্য করা যাচ্ছিল। তবে তারা প্রবাসী মালিকের আত্মীয় পরিচয়ে সেখানে অবস্থান করছিলেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছি। ঘটনাস্থল থেকে উদ্ধার করা বোমা তৈরির সরঞ্জাম ও পেট্রোল পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিল।
ওসি আরও জানান, এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার পেছনে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয়রা প্রশাসনের এমন দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড দমন অব্যাহত রাখার আহ্বান

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গায় বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জামসহ তিনজন আটক

আপডেট সময় : ০১:৩৮:৫৮ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫