সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের সালথায় কীটনাশক পান করে এক ব্যক্তির আত্মহত্যা
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:২২:৩৪ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে

পার্থ প্রতিম ভদ্র, ক্রাইম রিপোর্টার:
ফরিদপুরের সালথায় কীটনাশক পান করে রাজু মাতুব্বর (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
জানা গেছে সালথার উপজেলার পশ্চিম বিভাগদির
যুবক রাজু মাতুব্বর(২৮) পিতা মৃত জয়নাল মাতুব্বর, গত ১০ নভেম্বর
কীটনাশক বিষ পান করে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বড় ভাইয়ের স্ত্রী সেলিনা বেগম ও পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রাত অনুমান ৩ টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর একটু সুস্থ হলে সকাল অনুমান ৮ টার সময় নিজ বাড়িতে নিয়ে আসেন ।
আজ বুধবার ভোর অনুমানিক ৫ টার সময় নিজ বসত ঘরে মৃত্যুবরণ করেন।
সংবাদ পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
















