ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বহরপুর ইউনিয়নে নতুন চর গ্রামে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত নগরকান্দায় আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত নিম্নমানের কাজে ভেঙে পড়েছে নূর-এ মদীনা কবরস্থানের সীমানা প্রাচীর, অরক্ষিত প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয়

নগরকান্দায় বিএনপির কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ ২৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন (ফরিদপুর) 

আগামীকাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সম্ভাব্য বিশৃঙ্খলা প্রতিরোধে নগরকান্দা উপজেলা বিএনপি কঠোর অবস্থানে থাকার ঘোষণা দিয়েছে।

আজ এক বিবৃতিতে বিএনপি নেতা তৈয়বুর রহমান মাসুদ জানান, আগামীকাল সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত নগরকান্দার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বিএনপির নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবেন।

তিনি অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগ বিভিন্ন সময় উত্তেজনা সৃষ্টি ও বিশৃঙ্খলার চেষ্টা করেছে। সেই কারণেই দলীয় নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে এলাকায় নজরদারি রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

তৈয়বুর রহমান মাসুদ আরও বলেন,
“আমরা শান্তি ও আইনের শাসনের পক্ষে। কোনো ধরনের নৈরাজ্য যাতে সৃষ্টি না হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।”

এ সময় তিনি জয় বাংলা বিশ্বরোড এলাকায়ও বিশেষ নজরদারি রাখার কথা জানান।

স্থানীয়ভাবে বিএনপির এ কঠোর অবস্থানকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় বিএনপির কঠোর অবস্থান কর্মসূচি ঘোষণা

আপডেট সময় : ১২:২৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫