ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত

নগরকান্দায় রাতের আধারে দুর্ধর্ষ চুরি, অসহায় ভুক্তভোগীর হাহাকার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৬১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন, নগরকান্দা প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযোশোরদী ইউনিয়নের কুমারদিয়া গ্রামে গতকাল রাতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। মনির শরীফের বাড়িতে এ চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির শরীফ দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছেন। ঘটনার দিন তার স্ত্রী নাসিমা বাবার বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে রাতের অন্ধকারে চোরের একটি দল বাড়ির দরজার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে মূল্যবান মালামাল নিয়ে যায়।

চোরেরা বাড়ি থেকে কাঁথা, কম্বল, ফ্রিজ, হাড়ি–পাতিলসহ প্রয়োজনীয় আসবাবপত্র ও নগদ ১৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে জানা গেছে।

সকালে পাশের বাড়ির এক প্রতিবেশী ফোন করে নাসিমাকে জানালে তিনি দ্রুত বাড়িতে এসে দেখেন পুরো ঘর এলোমেলো অবস্থায় পড়ে আছে। সবকিছু হারিয়ে অসহায় হয়ে পড়েন নাসিমা এবং কান্নায় ভেঙে পড়েন।

ঘটনার পর নাসিমা জানিয়েছেন, তিনি এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেবেন। এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নগরকান্দায় রাতের আধারে দুর্ধর্ষ চুরি, অসহায় ভুক্তভোগীর হাহাকার

আপডেট সময় : ১১:১৫:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫