বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বালিয়াকান্দিতে দোয়ার মাহফিল অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫ ৬৪ বার পড়া হয়েছে

মো: আরিফুর রহমান (আরিফ )
স্টাফ রিপোর্টার : রাজবাড়ী
দৈনিক ফরিদপুর মহানগর বার্তা
২৮ নভেম্বর ২০২৫ শুক্রবার বিকেলে বিএনপি’র সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায়, রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিএনপির সহযোগী ও অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দের উদ্যোগে এক দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত দুয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক, রাজবাড়ী দুই আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব,হারুন অর রশিদ হারুন,
এছাড়াও উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান, জনাব গোলাম শওকত সিরাজ, সিনিয়র সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ আশিক, দপ্তর সম্পাদক হাসান চৌধুরী হিরো, যুব বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান শিমুল,
এছাড়াও উপস্থিত থাকেন, উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল শেখ, সাধারণ সম্পাদক রাকিব বিল্লাহ,সহ উপজেলা বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এরা সকলেই উপস্থিত থাকেন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া কামনা করেন
















