ঢাকা ০৭:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুর-রাজবাড়ী সীমান্তে মাটিচাপা অবস্থায় নারী ও শিশুর মরদেহ উদ্ধার কালিয়াকৈরে নবজাতকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ সদরপুরে গলায় ফাঁস দিয়ে বৃদ্ধার আত্বহত্যা ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২

আড়িয়াল খাঁ সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অন্তত ১৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আলামিন প্রতিনিধি #নগরকান্দা #ফরিদপুর

মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের আড়িয়াল খাঁ সেতুর উপর এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার ২ ডিসেম্বর সকালে এ দুর্ঘটনা ঘটে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ভাঙ্গাগামী একটি যাত্রীবাহী বাস সেতুর উপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক্সপ্রেসওয়ের ভাঙ্গাগামী লেনে চলন্ত ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসটি প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এ সময় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন।
দুর্ঘটনার খবর পেয়ে শিবচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আড়িয়াল খাঁ সেতুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অন্তত ১৫

আপডেট সময় : ০১:৪৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫