ঢাকা ০৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে দুই তরুণের যাবজ্জীবন কা*রা*দ*ণ্ড ‌ কালিয়াকৈরে তীব্র এলপিজি গ্যাসের সংকট বাড়তি দামেও মিলেনা গ্যাস মধ্যবিত্ত মানুষের এগুলো দেখার কেউ নেই ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

ফরিদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ ৩৮১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাজমুল হুদা বাশার, ব্যুরো চিফ ফরিদপুর 

নতুন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম) ফরিদপুরে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। বুধবার সকাল ১১টায় ফরিদপুর পুলিশ লাইনসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় জেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনসেবামূলক বিষয়সমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সাংবাদিকরা শহরের চলমান যানজট, অনিবন্ধিত মোটরসাইকেল চলাচল, ফুটপাত দখল, মাদক পাচার, চাঁদাবাজি, কিশোর অপরাধ ও খারাপ খবর প্রচারের কারণে জনমনে বিভ্রান্তি—এ সম্পর্কিত নানা সমস্যা পুলিশ সুপারের সামনে উপস্থাপন করেন। আলোচনায় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার, রেজাউল করিম, অমিত সরকার, মজিবুর রহমান, মোঃ শাহীন শেখ, মোঃ হাবিব রহমান, শেখ হাচান, মোহাম্মদ মাহাবুব মিয়াসহ আরো অনেকে।

সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম (পিপিএম) মাদক নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ, সাইবার ক্রাইম ও অনলাইন জুয়া-জালিয়াতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি জানান, শহরের যানজট কমাতে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে এবং অটোরিকশা চালকদের শৃঙ্খলার মধ্যে আনার জন্য বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।
এছাড়া অনলাইনে জিডি গ্রহণকে আরও সহজ করা, থানাগুলোতে ঘুষ ও দুর্নীতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা এবং সাধারণ মানুষ যাতে থানায় হয়রানির শিকার না হন—সে বিষয়ে বিশেষ নজর দেওয়ার আশ্বাস দেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, সাংবাদিকরা সত্য ও ইতিবাচক সংবাদ প্রচারের মাধ্যমে সমাজকে আলোকিত করেন। কাজের স্বার্থে কোনো সাংবাদিক যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং ভবিষ্যতে পুলিশ ও সংবাদকর্মীদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে ফরিদপুরকে আরও নিরাপদ ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে নতুন পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আপডেট সময় : ০৮:১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫