ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদকবিরোধী সভা ঘিরে ভাঙ্গায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক রাজবাড়ীর গোয়ালন্দে এসিল্যান্ডের ওপর হামলা মামলার প্রধান আসামি ফয়সাল গ্রেপ্তার উলানিয়া হাট মাধ্যমিক সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার উদ্যোগে বৃক্ষ রোপন সালথার গট্টি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন নূর মোহাম্মদ নুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে ফরিদপুরে সংবাদ সম্মেলন ফরিদপুরে ২৬ লাখ টাকার ৮৮০ বোতল স্কাফ সিরাপসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার টঙ্গীতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল, নিষিদ্ধ সংগঠনের কথিত চোরাগোপ্তা তৎপরতার প্রতিবাদের দাবি ২০০ টাকার বাকবিতণ্ডা থেকে প্রাণহানি! লাথির আঘাতে যুবকের মৃত্যু। সম্পত্তির লোভে মায়ের ওপর নৃশংস হামলা, ধামইরহাটে ছেলে গ্রেফতার

ফরিদপুরের ভাঙ্গায় টিএমএসএস কালামৃধা শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ২৮৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর

টিএমএসএস (ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ)-এর কালামৃধা শাখা (১০৪৩তম) এর শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ অনুষ্ঠান সোমবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টিএমএসএসের মানবকল্যাণমূলক দীর্ঘ পথচলা, দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার কথা গুরুত্বসহকারে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস পরিচালক (প্রধান অপারেশন–৮), বরিশাল বিভাগ গোলাম মোস্তফা। তিনি বলেন, টিএমএসএসের জন্ম হয়েছে দরিদ্র ও নিপীড়িত মানুষের কল্যাণে দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও মানবসেবার প্রত্যয়ে। স্বাধীনতা যুদ্ধোত্তর সময়ের সামাজিক বৈষম্য, দুর্ভিক্ষ, রোগব্যাধি এবং ব্যক্তিগত জীবনের ভয়াবহ সংকট অতিক্রম করে একটি মানবিক নেতৃত্বের হাত ধরেই টিএমএসএস আজ একটি শক্তিশালী উন্নয়ন প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।

তিনি আরও বলেন, গ্রামের দরিদ্র ও নির্যাতিত নারীদের আত্মকর্মসংস্থান ও ক্ষমতায়নের লক্ষ্য নিয়ে চাউল সঞ্চয়ের মাধ্যমে যে কার্যক্রম শুরু হয়েছিল, সময়ের প্রয়োজনে তা সংগঠিত সঞ্চয় ও ঋণ কার্যক্রমে রূপ নেয়। বর্তমানে টিএমএসএস একটি আইনগত ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবকল্যাণমূলক উন্নয়ন সংস্থা হিসেবে দেশ-বিদেশে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।

প্রধান অতিথি জানান, টিএমএসএস বর্তমানে জাতিসংঘসহ ১১টি আন্তর্জাতিক ও জাতীয় কর্তৃপক্ষের স্বীকৃত একটি প্রতিষ্ঠান। দেশের বিভিন্ন স্থানে টিএমএসএসের তত্ত্বাবধানে ২৫০ শয্যাবিশিষ্ট একটি ক্যান্সার হাসপাতালসহ একাধিক মেডিকেল হাসপাতাল পরিচালিত হচ্ছে। ভবিষ্যতে কালামৃধা এলাকাতেও টিএমএসএসের তত্ত্বাবধানে একটি হাসপাতাল স্থাপনের আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালামৃধা গ্রামের তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী ও জাকের পার্টির ফরিদপুর জেলার যুবফ্রন্ট এর সংগ্রামী সভাপতি মো. টিটু খান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে এসআই রামপ্রসাদ, রিজিওন প্রধান মো. বাবুল হোসেন (ভাঙ্গা শাখা), কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি অমিত সরকার, সাংগঠনিক সম্পাদক শাহীন শেখ, সহ-প্রচার সম্পাদক শেখ হাচানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জানানো হয়, টিএমএসএস কালামৃধা শাখার মাধ্যমে প্রবাসীরা দেশে অর্থ প্রেরণ করতে পারবেন এবং বিদেশগামী ব্যক্তিরা এখান থেকে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি বিভিন্ন সঞ্চয় ও মুনাফা স্কিম চালু রয়েছে। এর মধ্যে এক বছর ও তিন বছর মেয়াদি স্কিমে ‘লাখপতি মুনাফা’ ১,০০০ টাকা, ছয় মাস মেয়াদি স্কিমে ১০.৮০ শতাংশ মুনাফা এবং এক ও তিন বছর মেয়াদি স্কিমে ১২ শতাংশ মুনাফা (পূর্ণ মেয়াদে প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে। এছাড়া ডাবল বেনিফিট স্কিমে জমাকৃত অর্থ সাত বছরে দ্বিগুণ হবে।

শুভ উদ্বোধনের দিন ১২ জন ঋণগ্রহীতার মাঝে মোট ৩৮ লাখ ৫০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়। কালামৃধা শাখার ম্যানেজার মোহাম্মদ সোহেল রানার সার্বিক ব্যবস্থাপনায় এবং ফরিদপুর জোনের জোনাল ম্যানেজার মো. আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয় জনগণ আশা প্রকাশ করেন, টিএমএসএসের এই নতুন শাখা এলাকার দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের ভাঙ্গায় টিএমএসএস কালামৃধা শাখার শুভ উদ্বোধন ও প্রথম ঋণ বিতরণ

আপডেট সময় : ০৮:২২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫