ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালিয়াকৈরে ইভটিজিংয়ের দায়ে যুবকের কারাদণ্ড কামড় দেওয়া জীবিত গোখরা সাপ নিয়েই হাসপাতালে যুবক  ফরিদপুরে নিখোঁজের ৬ দিন পর শিশুর গলিত লাশ উদ্ধার  প্রয়োজন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি   ভূবনেশ্বর নদের মধ্যে তৈরি হচ্ছে পাকা স্থাপনা উলিপুরে জমি দখল: মৃত বড় ভাইয়ের অস্তিত্ব অস্বীকার ফরিদপুরে বিএসটিআই’র মোবাইল কোর্ট অভিযান: ৩০ হাজার টাকা জরিমানা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইজার চুরি, আটক ১ জন ফরিদপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রাসুল সামদানী আজাদ। কালিয়াকৈরে স্ত্রীর করা নির্যাতন মামলায় আবু তালহা আটক

ফরিদপুর মেডিকেল কলেজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ১০৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- বিশেষ প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) বাদ জুম্মা ফরিদপুর মেডিকেল কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে কলেজ জামে মসজিদ প্রাঙ্গণে এই গায়েবানা জানাজার নামাজ আদায় করা হয়।

জানাজার নামাজে ফরিদপুর মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জানাজা পূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় শহীদ শরিফ ওসমান হাদীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, অন্যায় ও অবিচারের বিরুদ্ধে তার সাহসী অবস্থান জাতির জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বক্তব্যে শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি তার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়াও জুমার নামাজ শেষে শহীদ শরিফ ওসমান হাদীর রুহের মাগফিরাত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

গায়েবানা জানাজা ও দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা শহীদ শরিফ ওসমান হাদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর মেডিকেল কলেজে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদীর গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেট সময় : ১০:৫০:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫