ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার ৮ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা মারুফ মোল্লা

সদরপুরে ইয়াবা গাঁজাসহ আটক – ২

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর থেকে

ফরিদপুরের সদরপুর উপজেলায় ইয়াবাসহ রফিকুল ইসলাম (৪৭) নামের এক চাকরিচ্যুত পুলিশ সদস্য ও আজিজুল আকন (২৩) নামে দুইজন কে আটক করেছে ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সদর ইউনিয়নের কলেজ মোড় ও পশ্চিম শ্যামপুর এলাকার একটি বসতঘরে অভিযান চালিয়ে রকিকুল ও আজিজুলকে আটক করা হয়। এ সময় রফিকুলের কাছে থাকা ৪০ পিস ইয়াবা ও আজিজুলের কাছে থাকা ৪০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

ফরিদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক শিরীন আক্তার এসব তথ্য নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২২ ডিসেম্বর (সোমবার) দুপুরে সদরপুর উপজেলার সদরের কলেজ মোড় এলাকায় সাবেক পুলিশ সদস্য রফিকুলের দেহ তল্লাশি করে তার প্যান্টের পকেটে থাকা একটি নিল জিপারের ভিতর থেকে ৪০ পিস ইয়াবা ও পশ্চিম শ্যামপুর গ্রামে উজ্জ্বল আকনের বাড়িতে অভিযান চালিয়ে আজিজুল আকন নামে একজনকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

তিনি আরো জানান, এই দুই ঘটনায়
ফরিদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তাজ উদ্দিন ও মোহাম্মদ সাইফুর রহমান বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দু’টি মামলা দায়ের করেছেন। মামলায় আটক কৃত রফিকুল ইসলাম ও আজিজুল আকনকে সোমবার সন্ধায় আদালতে সোপর্দ করা হয়। মাদকের বিরুদ্ধে তাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক শিরীন আক্তার।

শিমুল তালুকদার
সদরপুর, ফরিদপুর
মোবাইলঃ- ০১৭১৯১০৩৬১৫
তারিখঃ- ২২/১২/২০২৫ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সদরপুরে ইয়াবা গাঁজাসহ আটক – ২

আপডেট সময় : ০৩:০৯:২৪ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫