ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে মহানগর প্রেস ক্লাব সভাপতির অনুভূতি প্রকাশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ২৬১ বার পড়া হয়েছে

Oplus_16908288

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম – ফরিদপুর :

ঐতিহ্যবাহী ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আবেগাপ্লুত অনুভূতি প্রকাশ করেছেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা বাশার।

তিনি বলেন, “সত্যিই ফরিদপুর জিলা স্কুল আমার কাছে এক অন্যরকম ঐতিহাসিক ও ভাগ্যনির্ধারক প্রতিষ্ঠান। ১৮৫ বছর পূর্তির এই বিশেষ মুহূর্তে আজকের এই মনোরম বিনোদন আয়োজনের দর্শক হতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। এই উপলক্ষেই অনেকের মতো আমিও একসাথে এমন দু’জন গুণী মানুষের সান্নিধ্যে থাকার সৌভাগ্য অর্জন করেছি—ডা. মুস্তাফিজুর রহমান শামীম এবং ওয়াহিদ মিঞা কুটি।”

তিনি আরও বলেন, “ফরিদপুর জিলা স্কুলকে আন্তরিক ধন্যবাদ। এই প্রতিষ্ঠান না থাকলে হয়তো এমন অনাবিল সুন্দর পরিবেশে, খোলা আকাশের নিচে কুয়াশামাখা রাতের রঙিন আলোকসজ্জায় প্রাণখোলা এই জীবনের বাস্তবতা অনুভব করার সুযোগ কখনোই হতো না।”

নাজমুল হুদা বাশার বলেন, দীর্ঘ বছর পর প্রাক্তন, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানে ভরপুর। মিউজিক, গান ও বিনোদনের প্রতিটি আয়োজনেই ছিল রুচিশীলতা ও ঐতিহ্যের প্রতিফলন। শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য ও ভালোবাসার কোনো কমতি চোখে পড়েনি।

তিনি আয়োজনে সহযোগিতাকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “এই সফল আয়োজন প্রমাণ করে ফরিদপুর জিলা স্কুল শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি প্রজন্মের পর প্রজন্মকে এক সুতোয় গাঁথা একটি আবেগ ও ইতিহাস।”

বিঃদ্রঃ আয়োজক ও সহযোগী সকলের প্রতি রইলো আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা এবং পরিপূর্ণ সফলতা কামনা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে মহানগর প্রেস ক্লাব সভাপতির অনুভূতি প্রকাশ

আপডেট সময় : ০৫:১৫:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫