ঢাকা ০৩:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখের ১০ বছরের কারাদণ্ড ১৭ সেপ্টেম্বর ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিকদের কল্যাণ, ঐক্য ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা

টেকনাফের সাংবাদিক কায়সার জুয়েলের পরিবাবের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৪৭৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিন কক্সবাজার প্রতিনিধি :

প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জবরদখলকারী অবৈধ কালো টাকার মালিকদের দৃষ্টান্তমূলক শাস্তি, মানবিক সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের বিরুদ্ধে দায়ের করা উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার, প্রাণনাশের হুমকি বন্ধ এবং ন্যায়বিচারের দাবিতে টেকনাফে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকাল ৩টায় টেকনাফ প্রেসক্লাবের সামনে সকল সাংবাদিকদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রতিবন্ধী এক মানসিক রোগীর বসতঘর জবরদখল করে নেওয়া হামিদ ও হামিদা নামের এক প্রভাবশালী চক্র অবৈধ কালো টাকার প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে নির্যাতন ও হয়রানি চালিয়ে আসছে। এ অন্যায়ের বিরুদ্ধে সংবাদ প্রকাশ ও প্রতিবাদ করায় সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলাবাজ হামিদাকে ব্যবহার করে সাজানো ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এবং কিশোর গ্যাং লিডার মারওয়ান কতৃক প্রাণনাশের হুমকি।

বক্তারা আরও বলেন, দুর্বল ও অসহায় প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর জবরদখল করা চরম অমানবিক ও ঘৃণ্য অপরাধ। অথচ অভিযুক্তরা প্রভাবশালীদের এবং প্রশাসনের একটি অংশকে প্রভাবিত করে উল্টো নির্যাতনের শিকার পরিবারটিকেই আসামি বানানোর চেষ্টা করছে, যা আইনের শাসনের পরিপন্থী।

মানববন্ধন থেকে অবিলম্বে প্রতিবন্ধী মানসিক রোগীর বসতঘর দখলমুক্ত করা, জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, সাংবাদিক কায়সার জুয়েল ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত ন্যায়বিচার নিশ্চিত না করা হয় এবং অপরাধীদের শাস্তির আওতায় আনা না হয়, তাহলে টেকনাফের সাংবাদিক সমাজ বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

মানববন্ধন শেষে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মানবাধিকার ও ন্যায়বিচারের প্রশ্নে আপস নেই; সাংবাদিকদের কণ্ঠরোধ করতে চাইলে টেকনাফের সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

টেকনাফের সাংবাদিক কায়সার জুয়েলের পরিবাবের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে টেকনাফে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় : ০৬:৩৪:৪২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫