ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দশম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক অপহরণের থানায় অভিযোগ। সদরপুরে র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত ফরিদপুরের শংকরপাশা বাজারে সিটি ব্যাংকের এজেন্ট আউটলেট শাখা উদ্বোধন নিখোঁজের সাড়ে ৪ মাস পর লাশের সন্ধানে ফ্লোর কেটে রাতভর খনন, মিলল না সামিউলের লাশ ফরিদপুর থেকে বিশ্বজয়ের স্বপ্ন গ্রাজুয়েট গ্রুপের: ২০২৭ সালের মধ্যে নিজস্ব জমিতে কারখানা প্রতিষ্ঠার লক্ষ্য সদরপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত GSC গোল্ডকাপের প্রথম সেমিফাইনালে ভাজনদী একাডেমির দুর্দান্ত জয় জমি নিয়ে বিরোধে হামলার, বাবা-ছেলে আহত শিবচরে আধুনিক ডাকবাংলোর শুভ উদ্বোধন সদরপুরে মোবাইল ব্যবসায়ীকে হানিট্র্যাপে ফেলে ১৮ ঘণ্টা জিম্মি ও টাকা লুটের অভিযোগ: ২ নারী আটক

ফরিদপুরের চরভদ্রাসন বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সুকানী নিখোঁজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ২০৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল -করিম
ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসনে বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে এক সুকানী নিখোঁজ হয়েছে।
আজ বুধবার বেলা ১১টার দিকে চরভদ্রাসনের সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।
দুপুর তিনটা থেকে বিকেল ৫টা পযন্ত ফরিদপুর দমকল বাহিনীর ডুবরিদলের দুই সদস্য নদীতে তল্লাশী করে নিখোঁজ ওই সুকানীর কোন খোঁজ করতে পারেন নি। আজকের মত ডুবরীদলের সদস্যরা তাদের উদ্ধার অভিযান স্থগিত করেছেন।
নিখোঁজ ওই সুকানীর নাম আরিফ শেখ (৪৬)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শোলমারী গ্রামের মজিবর শেখের ছেলে। চার ভাইবোনের মধ্যে তিনি সবার বড়। তিনি বিবাহিত এবং এক মেয়ে ও দুই ছেলের বাবা।
ওই সুকানীর খালু আবুল সরকার জানান, আরিফ ওই বল্কগেটে সুকানী হিসেবে কাজ করতেন। তিনি গতকাল বিকেলে বালু নিয়ে ফরিদপুর সদরের সিএনবি ঘাট নৌবন্দরে আসেন। বালু নামিয়ে ফেরার পথে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের টিলারচর ও সবুল্লা সিকদারের ডাঙ্গী এলাকায় অসাবধানতাবশত পদ্মা নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
চরভদ্রাসন দমকল বাহিনীর লিডার মোর্তজা ফকির বলেন, খবর পাওয়ার পর ফরিদপুর থেকে দুই সদস্য বিশিষ্ট ডুবরী দল আনা হয়। তারা কয়েক দফায় নদীতে নেমে তল্লাশী করে আরিফকে উদ্ধার করতে ব্যর্থ হন। সন্ধ্যা নামায় আজকের মত উদ্ধার অভিযান বন্ধ করা হয়। আগামীকাল সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করবে দমকল বাহিনীর ডুবরি দল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর সিএনবি ঘাট নৌপুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ বলেন, এ খবর পাওয়ার পর নৌ পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়েছে। তারাও উদ্ধার অভিযানে অংশ নেয়। তকে বুধবার সন্ধ্যা পযন্ত ওই ব্যক্তির কোন সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুরের চরভদ্রাসন বাল্কহেড থেকে পদ্মা নদীতে পড়ে সুকানী নিখোঁজ

আপডেট সময় : ০৬:৩১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫