ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ব্র্যাক সিডের উদ্যোগে ফরিদপুরে উত্তম কৃষি চর্চা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত মধুখালীতে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণ,অভিযুক্ত রিপন মল্লিক কে আটক করেছে পুলিশ  করবো কাজ, গড়বো দেশ — সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফরিদপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে ৭ জন আটক -দেশীয় অস্ত্র উদ্ধার ফরিদপুরের সালথায় হামলার জেরে ভাঙচুর-লুটপাটের অভিযোগ, আহত ২ জাতীয় পরিচয়পত্রে বাধ্যতামূলক মোবাইল নম্বর সংযুক্তির ব্যাপারে আমার কিছু কথা অজ্ঞাত লাশের পরিচয় শনাক্তে কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আমার আহ্বান নগরকান্দায় বড় ভাইয়ের হাতের কব্জি কাটলেন ছোট ভাই ফরিদপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক নার্স দিবস পালিত ফরিদপুরে বিএসটিআই’র সমন্বিত মোবাইল কোর্টে ৮ মামলায় জরিমানা ১ লাখ ৪৮ হাজার টাকা

শিরোনাম – লেখালেখিতে এপার বাংলা ওপার বাংলায় জনপ্রিয় তুলতুল।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ১৩২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমিন- বিশেষ প্রতিনিধি

শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্যজগতে এক উজ্জ্বল নাম। একসময় লেখাপড়ায় ছিলেন ফাঁকিবাজ, টিচার এলেই নানা অজুহাতে ক্লাস ফাঁকি দিতেন। অথচ সেই ছাত্রীই আজ বাংলাদেশের অন্যতম জনপ্রিয় লেখক ও কথাসাহিত্যিক।

চট্টগ্রাম কলেজ থেকে মাস্টার্স এবং বর্তমানে চট্টগ্রাম আইন কলেজে এল.এল.বি অধ্যয়নরত তুলতুল লেখালেখির মাধ্যমে দেশ-বিদেশে নিজের আলোকিত অবস্থান তৈরি করেছেন। জন্মস্থান চট্টগ্রাম হলেও লেখালেখির দাপট তার ছড়িয়ে পড়েছে দুই বাংলায়—বাংলাদেশ ও ভারতজুড়ে।

তিনি একাধারে লেখক, কবি উপন্যাসিক, গল্পকার, শিশুসাহিত্যিক, নজরুল অনুরাগী, রেডিও অনুষ্ঠান পরিচালক, খবর পাঠিকা, অনলাইন একটিভিস্ট, সাংবাদিক,  দাবা খেলোয়াড় ও মডেল। ছোটবেলা থেকেই লিখে আসছেন দেশের নামকরা জাতীয় দৈনিকগুলোতে—যেমন কালের কণ্ঠ, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, ইত্তেফাক, খোলা কাগজ, প্রতিদিনের সংবাদ, মানবকণ্ঠ, আজাদী, পূর্বকোণ সহ সরকারি পত্রিকা শিশু ও নবারুণে।

এছাড়া জার্মানি, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউইয়র্ক ও প্যারিসের বাংলা পত্রিকাতেও নিয়মিত লিখছেন তিনি।

তিনি  প্রতিনিয়ত সামাজিক  যোগাযোগের মাধ্যমে   পত্রিকায়,    সামাজিকক

অসঙ্গতি নিয়ে কথা বলেন।

সাহিত্য ও সংস্কৃতিমণ্ডিত এক পরিবারে জন্ম শাম্মী তুলতুলের। তার দাদা ছিলেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা ও কবি কাজী নজরুলই ইসলামের বাল্যবন্ধু আব্দুল কুদ্দুস মাষ্টার। নানীর নাম কাজী লতিফা হক বেগম, যিনি নিজেও একজন স্বনামধন্য লেখক ছিলেন। এই ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে তুলতুল লিখেছেন উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল।

তার বাবা মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ আবু মোহাম্মদ খালেদ। মা কাজী রওশন আখতার। তিনিও ২০২৪ সালের মা দিবসে রত্নগর্ভা সম্মাননায় ভূষিত হন।

অনেক  সামাজিক পারিবারিক বাধা অতিক্রম করে  এগিয়ে যাচ্ছেন নিজের কাজ নিয়ে চট্টগ্রামের এই কৃতী সন্তান শাম্মী তুলতুল। পিছুটানকে জয় করায় তার এক মাত্র লক্ষ্য।

এ পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা ১৬টি। ২০২২ সালের কলকাতা বইমেলায় তার গল্পগ্রন্থ নরকে আলিঙ্গন প্রকাশিত হয় এবং তা বর্তমানে ভারতের অনলাইন প্ল্যাটফর্ম ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে। তিনি প্রতিটি বইয়ে  সামাজিক,বিনোদন শিক্ষণীয় ম্যাসেজ রাখেন যেন  বিনোদনের পাশাপাশি শিক্ষণীয় বিষয় শিখতে পারে।

তার জনপ্রিয় উপন্যাসগুলোর মধ্যে রয়েছে চোরাবালির বাসিন্দা, পদ্মবু ও মনজুয়াড়ি—যেগুলো পাঠকপ্রিয় হয়ে উঠেছে বেস্টসেলার হিসেবে। শিশু ও কিশোরদের জন্যও তিনি লিখে যাচ্ছেন প্রচুর গল্প ও ছড়া। তার লেখা পিঁপড়ে ও হাতির যুদ্ধ গল্পটি দিপ্ত টিভিতে নাটক আকারে প্রচারিত হয়, আর লাল শরবত নাটকটি সম্প্রচারিত হয়েছে সিটি এফএম-এ।

লেখালেখির জন্য পেয়েছেনঅ অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, যার মধ্যে উল্লেখযোগ্য—

মাদার তেরেসা অ্যাওয়ার্ড, মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, সাউথ এশিয়া গোল্ডেন পিস অ্যাওয়ার্ড, নজরুল অগ্নিবীণা সাহিত্য পুরস্কার, দাদা সাহেব ফালকে অ্যাওয়ার্ড (ভারত), সোনার বাংলা সাহিত্য সম্মাননা, রোটারী সম্মাননা, নারী দিবসে উইমেন পাওয়ার লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫, ময়ূরপঙ্খী স্টার অ্যাওয়ার্ড ২০২৫, খাগড়াছড়ি জেলা প্রশাসক সম্মাননা প্রভৃতি। ভালোবেসে খাগড়াছড়ির পাঠকরা তাকে রাজকন্যা উপাধি দেন।

শাম্মী তুলতুল নিয়মিত টেলিভিশনে আবৃত্তি ও রেডিওতে খবর পাঠ করে থাকেন।  তিনি চট্টগ্রামের স্বনামধন্য আবৃত্তি সংগঠন প্রমাতে যুক্ত আছেন সেখানে তিনি আবৃত্তিতে  ৩য় হন। সম্প্রতি তিনি বেগম রোকেয়া চরিত্রে একটি ম্যাগাজিনের কাভার মডেল হয়েছেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,

> “বেগম রোকেয়া আমাদের আইডল। তার চরিত্রে মডেল হতে পেরে একজন লেখক হিসেবে গর্ব অনুভব করছি। তিনিও একজন লেখক ছিলেন—এটাই আমার সবচেয়ে বড় আনন্দ।”

দেশপ্রেম ও সংস্কৃতিচেতনায় উজ্জ্বল এই লেখিকা বলেন,

> “লেখালেখির মাধ্যমে বিশ্বে নিজের দেশকে তুলে ধরাই আমার লক্ষ্য।”

দেশীয় ঐতিহ্যে বিশ্বাসী শাম্মী তুলতুল সবসময় পরিধান করেন দেশীয় জামদানি, তাঁত ও পাহাড়ি কাপড়। তিনি বলেন, “আমি যেমন লেখায় দেশকে ভালোবাসি, তেমনি পোশাকেও দেশকে ধারণ করি।”

লেখালেখির মাধ্যমে বাংলাদেশ, ভারত ও আন্তর্জাতিক অঙ্গনে সমানভাবে আলো  ছড়াচ্ছেন তিনি। তার স্বপ্ন—বাংলা সাহিত্যকে বিশ্ব দরবারে আরও উজ্জ্বলভাবে তুলে ধরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিরোনাম – লেখালেখিতে এপার বাংলা ওপার বাংলায় জনপ্রিয় তুলতুল।

আপডেট সময় : ১১:১৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫