ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শোক সংবাদ ফরিদপুর জেনারেল হাসপাতাল হবে ২৫০ শয্যার, নির্মাণের উদ্যোগ ১৫ তলা আধুনিক ভবনের পত্নীতলায় জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত শিবচরে যুবলীগ নেতার দাপট, ভয়-ভীতি ও মারধর করে জমি দখলের অভিযোগ সদরপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অভিযুক্তের বাড়ির সামনেই ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন বিদেশে পাঠানোর নামে টাকা নেওয়া ও বাড়ি বিক্রির কথা বলে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ বালিয়াকান্দিতে দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ফরিদপুরে বিএসটিআইয়ের অভিযান, ফিলিং স্টেশনের ৫ ডিসপেন্সিং ইউনিট সিলগালা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলর তিন বন্ধু নিহত অনিয়ম ও অবহেলা সহ্য করা হবে না: সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৩ সেবিকা বদলি

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬ ৩৩৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রেজাউল করিম- ফরিদপুর

ফরিদপুর জেলা পুলিশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও আগামী দিনের করণীয় নির্ধারণে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম, পিপিএম।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিস্থিতি, চলমান মামলার অগ্রগতি, ওয়ারেন্ট তামিলের হার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের সাফল্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

সভায় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মামলা নিষ্পত্তিতে আরও গতিশীলতা আনতে হবে এবং পলাতক আসামি গ্রেপ্তারে বিশেষ নজর দিতে হবে। পাশাপাশি মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশনা দেন তিনি। থানাভিত্তিক কর্মদক্ষতা বৃদ্ধি, তদন্তের মানোন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।

অপরাধ পর্যালোচনা সভায় ফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জ, তদন্ত কেন্দ্র ও পুলিশ ফাঁড়ির ইনচার্জগণ উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

সভায় বিশেষভাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মোঃ রেজওয়ান দিপু, সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মাহমুদুল হাসান এবং সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মোঃ আজম খান।

এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।

সভা শেষে পুলিশ সুপার আশাবাদ ব্যক্ত করেন, সমন্বিত উদ্যোগ ও পেশাদার দায়িত্ব পালনের মাধ্যমে ফরিদপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৪:৩৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬