ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মাদারীপুরে আদালতের অভিযানে ৫ ইট ভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ১১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধিঃ

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পরিবেশ আদালতের অভিযানে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি কাঠ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত পরিবেশ আদালত, মাদারীপুর-এর স্পেশাল ম্যাজিস্ট্রেট মোঃ এলিয়াম হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পাঁচখোলা ইউনিয়নের ৭টি ইটভাটা পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে বেশ কয়েকটি ইটভাটায় পরিবেশবিধি লঙ্ঘন, লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র না থাকা এবং কাঠ পোড়ানোর মতো অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধের প্রেক্ষিতে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় আদালত।

মামলার আওতায় থাকা ইটভাটাগুলো হলো—জেএসবি ইটভাটা, এমআরকে ইটভাটা, আমেনা কন্সট্রাকশন (আশফাক ব্রিকস), আনোয়ার খান ব্রিকস এবং একেবি ইটভাটা।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত) এর ১৫ ধারার অধীন ৮ নম্বর সারণি এবং ইট প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী ১৪ ও ১৬ ধারায় অপরাধ আমলে নিয়ে এসব মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের আদালতে হাজির হয়ে অভিযোগের জবাব দিতে হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া পরিচালিত হবে।

এছাড়াও অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ভাটাগুলোতে মজুদ থাকা জ্বালানি কাঠ জব্দ করার আদেশ প্রদান করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, মাদারীপুর-এর সহকারী পরিচালক আরিফুল ইসলাম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রশাসনিক কর্মকর্তা আল-মামুন, নাজির মোহাম্মদ শহিদুল ইসলাম, বেঞ্চ সহকারী ওয়াহিদুজ্জামানসহ র‍্যাব, আনসার ও পুলিশের সদস্যরা।

###
শাখাওয়াত হোসেন মোল্লা
মাদারীপুর প্রতিনিধি
তাং ১১/০৪/২৬ ইং

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মাদারীপুরে আদালতের অভিযানে ৫ ইট ভাটার বিরুদ্ধে মামলা, জ্বালানি কাঠ জব্দ

আপডেট সময় : ০৫:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬