ঢাকা ০৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে ‘সোহানা আন্তর্জাতিক ব্যবসা পুরস্কার-২০২৬’ অর্জন করলেন- ফরিদপুররের লতা জেলা পরিষদ প্রশাসক আফজাল হোসেন খান পলাশকে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের জন্মদিনের শুভেচ্ছা পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের শুভেচ্ছা বার্তা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ফরিদপুর মটর ওয়ার্কার্স (১০৫৫) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মেহেদী হাসান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ফরিদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে খাদ্য সামগ্রী বিতরণ করেন নায়াব ইউসুফ ফরিদপুরবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন জসিম হাওলাদার কৈজুরীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন যুবদল নেতা সুমন শেখ নজরুল সংগীতে মুগ্ধতা ছড়ালেন ফরিদপুরের ‘লাইলি খালা’ বটিয়াঘাটায় প্রতারক নারী জৌলুস ইসহাক নাজমা দম্পতি গ্রেফতার

ঝুঁকিপূর্ণ ওভারটেকেই প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে

Oplus_131072

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মোঃ মাহাবুব মিয়া, ক্রাইম রিপোর্টার ফরিদপুর।

ফরিদপুরে ঝুঁকিপূর্ণ ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে উপাসনা ঘোষ (১৯) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক আকাশ (২৮) গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (১৯ এপ্রিল) বেলা আনুমানিক সাড়ে ১১টার দিকে শহরের কোতোয়ালি থানাধীন মেরিন ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত উপাসনা ঘোষ ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার বাসিন্দা উত্তম ঘোষের মেয়ে। তিনি ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক আকাশ রাজবাড়ি-হ-১১-৩৫৩০ নম্বরের একটি ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলে উপাসনাকে নিয়ে টেপাখোলা এলাকার একটি পেট্রলপাম্প থেকে জ্বালানি নিয়ে বেরিবাঁধ হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মেরিন ইন্সটিটিউটের সামনে পৌঁছালে সামনে চলন্ত একটি ইটভাটার মাটি বহনকারী লরি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৭-০৫৬০)-কে ওভারটেক করার চেষ্টা করেন তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কটি ব্যস্ত এবং ভারী যানবাহনের চলাচল বেশি থাকায় দ্রুতগতিতে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় এবং ট্রাকের পেছনে সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক উপাসনা ঘোষকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত আকাশকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়। এ সময় ট্রাকের হেলপার হোসেন মোল্লা (১৯)-কে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পলাতক কিনা সে বিষয়ে নিশ্চিত তথ্য জানাতে পারেনি পুলিশ। ট্রাকের মালিকানার বিষয়েও তদন্ত চলছে।

স্থানীয়দের অভিযোগ, শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ইটভাটার মাটি বহনকারী ভারী ট্রাকের অবাধ চলাচল দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। সরু ও ব্যস্ত সড়কে এসব যান চলাচলের কারণে ছোট যানবাহনের চালকরা প্রায়ই বিপজ্জনক পরিস্থিতিতে পড়ছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে তিন ফসলি জমির মাটি কেটে ট্রাকে পরিবহন করা হচ্ছে। এতে কৃষিজমি যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি সড়কে ভারী যানবাহনের চাপ বেড়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে। সড়ক নিরাপত্তা বিশ্লেষকদের মতে, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, ট্রাফিক আইন অমান্য এবং ভারী যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল—এসব কারণেই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তারা সড়কে কঠোর নজরদারি, নিয়মিত ট্রাফিক তদারকি এবং আইন প্রয়োগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।

এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভও বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধ এবং অবৈধ মাটি পরিবহন নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদপুরে সড়ক দুর্ঘটনার হার বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। সচেতন মহল মনে করছে, সড়ক নিরাপত্তা জোরদার এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝুঁকিপূর্ণ ওভারটেকেই প্রাণ গেল পলিটেকনিক শিক্ষার্থীর, ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১

আপডেট সময় : ০৩:১৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬