ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পত্নীতলায় চোলাইমদসহ নারী আটক পত্নীতলায় নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ফরিদপুর পৌর সুপার মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিযান অব্যাহত রাখার ঘোষণা সদরপুরে মোটরসাইকেল অটোরিকশা সংঘর্ষে যুবক নিহত  বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ভুতুড়ে বিলের প্রতিবাদে ফরিদপুরে মিছিল, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি অসুবিধা ও অব্যবস্থাপনায় জরাজীর্ণ ফরিদপুরের আড়াইরশি সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার বদলে ‘প্রাইভেট বাণিজ্য’, অবহেলায় বঞ্চিত কোমলমতি শিশুরা ইলিয়াস আলীকে ‘দ্বিতীয় চেষ্টায়’ জিয়াউল আহসানের নেতৃত্বে অপহরণ: চিফ প্রসিকিউটর ফরিদপুর জেলা পরিষদ ও বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করলেন স্থানীয় সরকার বিভাগের সচিব ৩০ বছরের ভোগান্তি, বসতভিটা রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ চান দিনমজুর নুরুল ইসলাম ১৮ নম্বর ওয়ার্ডে কার্যকর ড্রেনেজ ব্যবস্থার দাবি, পৌর কর্তৃপক্ষের সরেজমিন পরিদর্শনের আহ্বান

ফরিদপুর পৌরসভা নির্বাচন ঘিরে সমর্থন চাইছেন জুলফিকার হোসেন জুয়েল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৪১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর:

আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য মেয়র প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল সর্বস্তরের মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
বৃহস্পতিবার বিকেলে প্রভু জগৎবন্ধু সুন্দরের ১৫৬তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে শহরের আলিপুর বান্ধব পল্লীতে অনুষ্ঠিত এক ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জুয়েল বলেন, “আমি আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের প্রার্থী হতে চাই। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা নিয়েই ভবিষ্যতে কাজ করতে চাই। এলাকার মানুষের পাশে থেকে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “আমি এই এলাকার সন্তান। তাই মানুষের সুখ-দুঃখের সঙ্গে আমার গভীর সম্পর্ক রয়েছে। আপনাদের সমর্থন পেলে ফরিদপুর পৌরসভাকে আধুনিক, পরিকল্পিত ও মডেল নগরীতে রূপ দিতে কাজ করবো।”
বক্তব্যে তিনি তার পূর্বের বিভিন্ন সামাজিক উদ্যোগ ও উন্নয়নমূলক কার্যক্রমের কথা তুলে ধরেন এবং ভবিষ্যতেও সেগুলো আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত হলে আলিপুর বান্ধব পল্লীর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় দিয়ে বরণ করা হয়।
এ সময় আরও বক্তব্য রাখেন মন্দির কমিটির সভাপতি প্রশান্ত দাস, সাধারণ সম্পাদক পবন বন্ধু, রিপন হাড়ি, দিলীপ জমাদার ও বিদ্যুৎ জমাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
স্থানীয়দের মতে, আগত নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ে তৎপরতা বাড়তে শুরু করেছে, যা এলাকায় নির্বাচনী আমেজ সৃষ্টি করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফরিদপুর পৌরসভা নির্বাচন ঘিরে সমর্থন চাইছেন জুলফিকার হোসেন জুয়েল

আপডেট সময় : ০৫:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬